সাম্প্রতিক
Skip to content

Independent University Bangladesh Spring 2027 admission

বিদেশি কূটনীতিকদের দেশের পরিস্থিতি জানাতে ব্রিফ করবে সরকার

ছবি কোলাজ: নিউ নেশন বাংলা

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সাম্প্রতিক সহিংসতা ও নাশকতার ঘটনা সম্পর্কে বিদেশি কূটনীতিকদের অবহিত করতে বিশেষ ব্রিফিংয়ের আয়োজন করেছে সরকার। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ ব্রিফিং অনুষ্ঠিত হবে। এতে বিদেশি মিশনপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। মন্ত্রণালয়ের পক্ষ থেকে সোমবার ঢাকায় অবস্থানরত সব বিদেশি মিশনপ্রধানের কাছে আমন্ত্রণপত্র পাঠানো হয়।

এক কর্মকর্তা জানান, মঙ্গলবার সকাল ৯টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ ব্রিফিং অনুষ্ঠিত হবে। এতে বিদেশি কূটনীতিকদের দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

গত দুই সপ্তাহ ধরে দেশের বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটছে। বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন দেওয়ার পাশাপাশি এসব ঘটনায় প্রাণহানিও হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে গত সপ্তাহেও দেশের বিভিন্ন স্থানে জ্বালাও-পোড়াও ও সহিংসতার ঘটনা ঘটে।

এসব সহিংসতা ও নাশকতার জন্য ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্প্রতি সংসদে দেওয়া বক্তব্যে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়াসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনার প্রসঙ্গ তুলে ধরেন।

এদিকে, চলমান রাজনৈতিক পরিস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু করেছে বিএনপি। এর অংশ হিসেবে সোমবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এনএনবাংলা/