সাম্প্রতিক
Skip to content

Independent University Bangladesh Spring 2027 admission

রাজধানীতে শীতের দাপট নেই, বেড়েছে তাপমাত্রা

ছবি: সংগৃহীত

অগ্রহায়ণ মাসে প্রায় অর্ধেক পেরিয়ে গেলেও রাজধানী ঢাকায় শীতের তেমন দাপট নেই। শুক্রবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা আজ শনিবার একই সময়ে ছিল ২০ দশমিক ২।

আবহাওয়া অধিদপ্তরের আজ সকাল ৭টায় ঢাকা ও পার্শ্ববর্তী অঞ্চলের ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে আকাশ পরিষ্কার এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। উত্তর-পশ্চিম বা উত্তর দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে এবং দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাসে আরও জানানো হয়, আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত হয়নি।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, রাজধানী ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ২৩ মিনিটে।

এনএনবাংলা/এনজেড