শীতে শুষ্ক ঠোঁটের দরকার বাড়তি যত্ন
শীত মানেই শুষ্কতা। আমাদের ত্বকে, বিশেষ করে ঠোঁটে এই শুষ্ক আবহাওয়ার সবচেয়ে বেশি প্রভাব পড়ে। ঠোঁট ফাটা শীতকালে একটি পরিচিত সমস্যা। ঠোঁট ফেটে যাওয়া কেবল অস্বস্তিকর নয়, অনেক সময় এটি রক্তপাত এবং ব্যথার কারণও হতে পারে।
ফাটা ঠোঁটের সহজ প্রতিকার
ঠোঁট ফাটা দূর করতে এবং আর্দ্রতা ধরে রাখতে নিম্নলিখিত পদ্ধতিগুলি অত্যন্ত কার্যকর:
চিনি দিয়ে এক্সফোলিয়েশন
১ চা চামচ চিনি, ১/২ চা চামচ মধু এবং কয়েক ফোঁটা অলিভ অয়েল মিশিয়ে একটি মৃদু স্ক্রাব তৈরি করুন। এই মিশ্রণটি আলতো করে ঠোঁটে ঘষুন। এতে মৃত কোষগুলি উঠে যাবে। ৫ মিনিট পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
অ্যালোভেরা আর চিনির মিশ্রণ
দু’ চাচামচ অ্যালো ভেরা জেলের সঙ্গে এক চাচামচ চিনি মিশিয়ে স্ক্রাব তৈরি করে নিন। ঠোঁটে লাগিয়ে মিনিট তিনেক হালকা ম্যাসাজ করুন। আরও পাঁচ মিনিট রেখে তারপর মুছে ফেলুন। অ্যা
মাখন আর চিনি
মাখন ঠোঁট নরম রাখতে সাহায্য করে। তাই রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে ঠোঁটে মাখন আর চিনি মিশিয়ে লাগিয়ে রাখুন। পরদিন সকালে ধুয়ে ফেললেই কাজ হয়ে যাবে।
সানস্ক্রিন জরুরি
শুষ্ক আবহাওয়া ছাড়াও সূর্যের ইউ ভি রশ্মির কারণেও অনেক সময় ঠোঁট হয়ে যায় রুক্ষ-শুষ্ক। পাশাপাশি দেখা দেয় কালচে দাগও। এই অবস্থা থেকে মুক্তি পেতে ঠোঁটেরও সানস্ক্রিন জরুরি। এক্ষেত্রে এসপিএফ যুক্ত লিপবাম ব্যবহার করলে সুফল মিলবে। এতেই সূর্যের অতি বেগুনি রশ্মি ঠেকিয়ে দেওয়া সম্ভব হবে।
পর্যাপ্ত পরিমাণ পানি পান
শীতকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ কমে যায়। তাই এই শুষ্ক মরশুমে নিজেকে হাইড্রেটেড রাখতে বেশি করে পানি পান করতেই হবে। দিনে অন্ততপক্ষে ৭-৮ গ্লাস পানি পান করুন। তবেই শরীরে আর্দ্রতা বজায় থাকবে। ফলে ঠোঁট শুষ্ক হবে না তাড়াতাড়ি।
এই ভুল এড়িয়ে চলুন
অনেকের এই মরশুমে ঠোঁট শুষ্ক হয়ে এলে জিভ দিয়ে চেটে নেওয়ার প্রবণতা থাকে। এতে শুষ্কভাব থেকে সাময়িক বিরতি মেলে ঠিকই। তবে এই কারণেই ঠোঁটের ক্ষতিই হয় বেশি। কারণ ঠোঁটের উপর থেকে স্য়ালাইভা উবে গেলে ঠোঁট আরও রুক্ষ-শুষ্ক হয়ে ওঠে। এর থেকে ঠোঁটে হাইপারপিগমেন্টেশনও হাতে পারে। তাই বারবার ঠোঁট চাটা বন্ধ করে লিপ বাম রাখুন সঙ্গে।
ভালো লিপ বাম
এই মরশুমে ঠোঁটের ময়শ্চারাইজেশনে আপনার সঙ্গী হোক ভালো লিপ বাম। এক্ষেত্রে প্যারাবেন ও অ্য়ালকোহল মুক্ত লিপ বাম বেছে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। আর বাইরে বেরোনোর আগে অবশ্যই লিপ বাম সঙ্গে রাখবেন। ঠোঁট শুকিয়ে এলেই তা লাগিয়ে নিতে হবে। পাশাপাশি রাতে ঘুমোনোর আগে পুরু করে লিপ বা অন্য কোনও ময়শ্চারাইজার লাগাতে ভুলবেন না। এই নিয়মে ময়শ্চারাইজ করলে গোটা শীতেই ঠোঁট থাকবে সুন্দর।
এনএনবাংলা/এফএস


