সাম্প্রতিক
Skip to content

চুলের যত্নে সঠিক খাদ্যাভ্যাস জরুরি

চুল পড়া অনেকের জন্যই সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। চুলের যত্ন নেওয়ার জন্য আপনি হাজারও পদ্ধতি অবলম্বন করেন। কিন্তু কিছুতেই হয়তো মনের মতো চুল পান না। আসলে চুলের স্বাস্থ্য শুধুমাত্র বাইরে থেকে প্রয়োগ করা কোনও তেল বা ঘরোয়া প্যাকের উপর নির্ভর করে না। সুষম ও পুষ্টিকর খাদ্যাভ্যাস চুলের গোড়াকে মজবুত করে, যার ফলে চুল প্রাকৃতিকভাবেই ঘন ও উজ্জ্বল হয়ে ওঠে। 

কি কি খাবার খেলে প্রাকৃতিক ভাবে চুল পড়া রোধ হয়?

সামুদ্রিক মাছ: অনেক সময়ে শরীরে পর্যাপ্ত প্রোটিনের অভাবেও চুল দুর্বল হয়ে পড়ে। প্রতি দিন কিছু পরিমাণ সামুদ্রিক মাছ খেলে কখনওই শরীরে প্রোটিনের অভাব হবে না। এ ছাড়াও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডে ভরপুর সামুদ্রিক মাছ মাথার ত্বকে নতুন কোষ তৈরি করতেও সাহায্য করে।

আমলকি: শুধু চুল কালো করা নয়, নতুন চুল গজাতেও সাহায্য করে আমলকি। অ্যান্টি-অক্সিড্যান্ট এবং ভিটামিন সি-তে ভরপুর আমলকি বিপাকহারও বাড়িয়ে তোলে। প্রতি দিন সকালে খালি পেটে আমলকির রস খাওয়া যেতে পারে। আবার ভাতের সঙ্গে আমলকি সেদ্ধ খেলে উপকার মেলে।

ডিম: ডিম প্রোটিন এবং বায়োটিনের একটি উৎস ৷ যা চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চুল কেরাটিন প্রোটিন দিয়ে তৈরি এবং ডিমের প্রোটিন চুল মজবুত করতে সাহায্য করে। ডিমে উপস্থিত জিঙ্ক এবং সেলেনিয়াম চুলের স্বাস্থ্যের জন্যও উপকারী। নিয়মিত ডিম খেলে চুল ঘন ও মজবুত হয় এবং চুল ভেঙে যাওয়ার প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমে।

পালং শাক: পালং শাকে প্রচুর পরিমাণে আয়রন, ফোলেট, ভিটামিন এ এবং ভিটামিন সি থাকে, যা চুলের জন্য খুবই উপকারী। আয়রনের ঘাটতি চুল পড়া বাড়িয়ে দিতে পারে ৷ পালং শাক এই ঘাটতি পূরণে সাহায্য করে । ভিটামিন সি শরীরে আয়রনের শোষণ বাড়ায়৷ নিয়মিত এটি খেলে মাথার ত্বকে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছয়৷ যা কেবল চুলের গোড়াই মজবুত করে না, বরং চুলকে ঘন করে তুলতেও সাহায্য করে।

অ্যাভোকাডো: অ্যাভোকাডো স্বাস্থ্যকর চর্বি, ভিটামিন ই এবং ভিটামিন সি সমৃদ্ধ। ভিটামিন ই একটি শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট যা মাথার ত্বকে রক্ত ​​সঞ্চালন বৃদ্ধি করে এবং চুলের বৃদ্ধি ত্বরান্বিত করে। এছাড়াও, অ্যাভোকাডোতে থাকা মনোআনস্যাচুরেটেড ফ্যাট চুলকে আর্দ্রতা দেয় এবং চকচকে রাখে।

মিষ্টি আলু: মিষ্টি আলু বিটা-ক্যারোটিনের একটি ভালো উৎস, যা শরীরে ভিটামিন এ-তে রূপান্তরিত হয়। শরীরে প্রবেশের পর এটি ভিটামিন ‘এ’-তে রূপান্তরিত হয়, যা মাথার ত্বকে প্রাকৃতিক তেল তৈরিতে সহায়তা করে। নিয়মিত এটি খেলে চুল শুষ্ক ও প্রাণহীন হয়ে পড়া রোধ করা যায় ৷ পাশাপাশি এটি চুলের গোড়া মজবুত করে এবং চুলের ঘনত্ব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে।

চিয়া সিড: ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, প্রোটিন এবং অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর চিয়া সিড মাথার ত্বকে রক্ত ​​সঞ্চালন উন্নত করতে সাহায্য করে । এটি চুলের বৃদ্ধিতে দারুণ সহায়তা করে।

মিষ্টি কুমড়োর বীজ: ম্যাগনেসিয়াম, আয়রন এবং জিঙ্কে সমৃদ্ধ মিষ্টি কুমড়োর বীজ মাথার ত্বকের সুস্বাস্থ্য বজায় রাখার জন্য চমৎকার। এতে থাকা জিঙ্ক চুলের বৃদ্ধির চক্রকে ভারসাম্যপূর্ণ রাখতে সাহায্য করে। প্রতিদিন এক মুঠো মিষ্টি কুমড়ার বীজ খান৷ এটি চুলের গোড়া গভীরভাবে পুষ্ট করে এবং চুলের ঘনত্ব বাড়ায়।

টক দই: আপনি কি জানেন সুস্থ পরিপাকতন্ত্র পুষ্টি উপাদান আরও ভালোভাবে শোষণ করতে পারে৷ যা সরাসরি চুলের শক্তির ওপর প্রভাব ফেলে? টক দই প্রোটিন ও প্রোবায়োটিকের একটি চমৎকার উৎস। প্রতিদিন এক বাটি ফ্রেশ টক দই খেলে চুলের বৃদ্ধি ও ঘনত্বের ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি ঘটে।

কাঠবাদাম: কাঠবাদামে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট, বায়োটিন এবং ভিটামিন-ই-এর এক নিখুঁত সংমিশ্রণ। ভিটামিন-ই মাথার ত্বকে রক্ত ​​সঞ্চালন বাড়ায় এবং চুলের ফলিকল বা গোড়ায় গভীর পুষ্টি জোগায়। মজবুত ও উজ্জ্বল চুলের জন্য প্রতিদিন 4-5টি ভেজানো কাঠবাদাম খান।

আখরোট: আখরোটে উপস্থিত ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড চুলকে চকচকে এবং শক্তিশালী করে তোলে। এছাড়াও, জিঙ্ক চুল পড়া রোধ করতে সাহায্য করে।

এনএনবাংলা/এফএস