সাম্প্রতিক
Skip to content

৪৬ বছরেও কারিনা কাপুরের ঝলমলে ত্বকের গোপন রহস্য কী?

বলিউডের চিরসবুজ সুন্দরী কারিনা কাপুর এমনই একজন তারকা যে তাঁর সহজাত লাবণ্য ও আত্মববিশ্বাসের জন্য বিখ্যাত। এই স্পেটেম্বর এ তিনি ছেচল্লিশে পা দিয়েছেন। তার ওপর দুই সন্তানের মা। টানটান ফিগার তো বটেই, চোখে মুখে যেন অষ্টাদশীর আভা। ত্বকও শরীরের মতোই টানটান এবং মসৃণ। কীভাবে এই বয়সেও এমন ত্বক ধরে রেখেছেন বলিউডের ক্যুইন?

অনেকে ভাবতে পারেন,কারিনা নিশ্চয় নামিদামি ব্র্যান্ডের পণ্য ব্যবহার করেন! বাজারচলতি বিউটি প্রোডাক্ট নয়, ত্বকচর্চায় ঘরোয়া উপাদানেই ভরসা অভিনেত্রীর। এখানে দেখে নেওয়া যাক কী ব্যবহার করেন তিনি।

উজ্জ্বল ত্বকের জন্য কারিনা অসংখ্য প্রসাধনী বা বিউটি প্রোডাক্টের ওপর নির্ভর করেন না, বরং তিনি প্রায়শই ত্বক ও চুলের যত্ন, শরীরে পানির ভারসাম্য বজায় রাখা এবং মেকআপ সংক্রান্ত তাঁর অভ্যাসের কথা শেয়ার করেছেন। তিনি মেকআপ করার আগে তিনি ত্বক ভালোভাবে প্রস্তুত করে নেন এবং ত্বকের আর্দ্রতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেন । প্রায়ই তাঁকে সোশাল মিডিয়ায় বিভিন্ন ফেস মাস্ক ও আই ​​প্যাচ ব্যবহারের ছবি শেয়ার করতে দেখা যায়। তিনি তাঁর রূপচর্চার রুটিনে বেসন প্যাক, কফি স্ক্রাব এবং ফলের খোসা ব্যবহারের মতো বিষয়গুলি অন্তর্ভুক্ত করেন।

মুখে অনেক কিছু ব্যবহারের প্রয়োজন নেই

কারিনা জানিয়েছেন তিনি খুব বেশি প্রসাধনী বা পণ্য ব্যবহারে বিশ্বাসী নন । তাঁর ত্বকের যত্নের সাধারণ রুটিনে মূলত নাইট ক্রিম এবং সপ্তাহে একবার হাইড্রেটিং মাস্ক ব্যবহারের মতো প্রয়োজনীয় বিষয়গুলিই অন্তর্ভুক্ত থাকে। নিজের ত্বকের ধরণ অনুযায়ী কয়েকটি জরুরি পণ্য বেছে নেওয়াই অনেক বেশি বাস্তবসম্মত।

পানিকে বন্ধু মনে করুন

ত্বক ও খাদ্যাভ্যাস নিয়ে আলোচনার সময় কারিনা পানির গুরুত্বের উপর বিশেষ জোর দিয়েছেন এবং উল্লেখ করেছেন, প্রতিদিন পর্যাপ্ত পানির পান করা তাঁর রুটিনের একটি অবিচ্ছেদ্য অংশ।

চুলকে বিশ্রাম দিন

আগের বিভিন্ন সাক্ষাৎকারে কারিনা জানিয়েছেন, শুটিং না থাকলে তিনি চুল ধোয়ার পর প্রাকৃতিকভাবেই তা শুকাতে দেন ৷ এছাড়া চুলে তেল মালিশ করাটাও তাঁর অভ্যাসের অংশ।

পেপার ন্যাপকিন ফেস মাস্ক

কারিনা কাপুর একবার নিজের সোশ্যাল মিডিয়ায় ভ্যানিটি ভ্যানে বসে পেপার মাস্ক ব্যবহারের একটি ছবি শেয়ার করেছিলেন। তিনি বাজারচলতি কোনও শিট মাস্ক ব্যবহার করেন না। বরং, পেপার ন্যাপকিন ঠান্ডা পানিতে ভিজিয়ে মুখের উপর আলতো করে রেখে দেন। এতে ত্বকে আর্দ্রতা মেলে এবং ত্বক সতেজ হয়ে ওঠে। মেকআপ করার আগে এই টোটকা হলো ত্বককে প্রস্তুত করার একটি সহজ উপায়।

একটি পরিষ্কার পেপার ন্যাপকিন ঠান্ডা পানিতে ভিজিয়ে নিন। এটি ত্বকে আলতো করে রেখে দিন। এতে ত্বকের অস্বস্তি বা জ্বালা কমবে। পাশাপাশি ত্বক হাইড্রেটেড থাকবে এবং সতেজ দেখাবে।

মুখে আইসিং
পেপার ন্যাপকিন ফেস মাস্ক যদি না ব্যবহার করেন, তা হলে আইসিংও করতে পারেন। মেকআপের আগে মুখের ফোলা ভাব কমাতে এই টোটকা কার্যকর। এক টুকরো বরফ নরম কাপড়ে মুড়ে ত্বকে আলতো করে বুলিয়ে নিন। এ ছাড়া আইস রোলারও মুখে ঘষতে পারেন। এতে ত্বক সতেজ দেখায়। তবে মুখে সরাসরি বরফ ঘষবেন না। এতে ত্বকের প্রদাহ বাড়বে।

মুখে হালকা ম্যাসাজ
কারিনার মতো দীপ্তি পেতে হলে মেকআপের আগে ত্বকে ম্যাসাজ করুন। আঙুলের ডগা দিয়ে কিংবা জেড রোলারের সাহায্যে মুখে হালকা ম্যাসাজ করুন। এতে রক্ত সঞ্চালন বাড়ে এবং মুখের পেশি শিথিল হয়। এতে যেমন ফোলা ভাব কমে, তেমনই ত্বক সতেজ দেখায়। তবে খুব বেশি চাপ দিয়ে ম্যাসাজ করবেন না।

এছাড়া কারিনা সম্প্রতি জানিয়েছেন তিনি রোজ রাতে ঘুমানোর আগে পায়ের পাতায় ঘি ঘষেন। অভিনেত্রীর কথায় এটি নাকি তাঁকে গভীর ভাবে ঘুমাতে সাহায্য করে।

এনএনবাংলা/এফএস