সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

ঢাকায় চালু হলো ‘সানা সাফিনাজ’-এর দ্বিতীয় শাখা

রাজধানী ঢাকায় দ্বিতীয় শাখা চালু করেছে জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড ‘সানা সাফিনাজ’। নতুন এই আউটলেটটি উত্তরার ‘সেন্টারপয়েন্ট শপিং মল’-এ অবস্থিত।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, নতুন শাখায় ক্রেতাদের জন্য থাকছে মসলিন, প্রিমিয়াম শার্ট, এসেনশিয়াল কালেকশনসহ বিভিন্ন আকর্ষণীয় ফ্যাশন সামগ্রী। আধুনিক ডিজাইন ও আন্তর্জাতিক মানের সমন্বয়ে সাজানো হয়েছে পুরো আউটলেটটি, যা ফ্যাশনপ্রেমীদের জন্য নতুন অভিজ্ঞতা এনে দেবে।

উদ্বোধন উপলক্ষে ১৫ মে থেকে ১৭ মে পর্যন্ত সব পণ্যে ৩০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় দেওয়া হয়েছে, যা ক্রেতাদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান ওহিদুল হক চৌধুরী, ম্যানেজিং ডিরেক্টর ফারহানা আক্তার, ডিরেক্টর সোহেল চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর এবং বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার।

প্রতিষ্ঠানটির মতে, সানা সাফিনাজের এই নতুন শাখা ঢাকার ফ্যাশনপ্রেমীদের জন্য হয়ে উঠবে অনন্য এক শপিং গন্তব্য।

এনএনবাংলা/