সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

মুমিনুলকে টপকে মুশফিকের রেকর্ড গড়া সেঞ্চুরি

ছবি: ইএসপিএন

মুশফিকুর রহিম মিরপুর টেস্টেই বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড নিজের করে নেওয়ার সুযোগ ছিল তার সামনে। তবে মাত্র ২৯ রানের জন্য সেই অপেক্ষা বাড়ে। শেষ পর্যন্ত সিলেট টেস্টেই ইতিহাস গড়লেন সাবেক অধিনায়ক।

বাংলাদেশের টেস্ট ইতিহাসে এখন সর্বোচ্চ সেঞ্চুরির মালিক মুশফিকুর রহিম। ৩৯ বছর বয়সী এই অভিজ্ঞ ব্যাটার পেছনে ফেলেছেন সতীর্থ মমিনুল হককে। আজকের আগে দুজনই ১৩টি করে সেঞ্চুরি নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন।

ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরিটি মুশফিক পূর্ণ করেন দারুণ এক বাউন্ডারিতে। তিন অঙ্ক ছুঁতে যখন দরকার ছিল মাত্র ১ রান, তখন পাকিস্তানি পেসার মোহাম্মদ আব্বাসকে গালি দিয়ে চার হাঁকিয়ে রেকর্ড গড়া সেঞ্চুরি তুলে নেন তিনি।

যদিও এই বিশেষ ইনিংসের পর তার উদযাপনে ছিল না বাড়তি উচ্ছ্বাস। আকাশের দিকে তাকিয়ে গর্জন দিয়ে দুই হাত উঁচু করেন মুশফিক। এরপর সঙ্গী ব্যাটার তাইজুল ইসলাম কে জড়িয়ে ধরেন। পরে সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অভিজ্ঞ এই উইকেটরক্ষক-ব্যাটার।

রেকর্ড গড়া সেঞ্চুরির পর সতীর্থ, কোচিং স্টাফ ও গ্যালারিতে থাকা দর্শকদের কাছ থেকে দাঁড়িয়ে অভিবাদন পান মুশফিক। এমনকি প্রতিপক্ষ খেলোয়াড়দের কাছ থেকেও করতালি পেয়েছেন তিনি।

১৭৮ বলে শতক পূর্ণ করা মুশফিক বর্তমানে ১০৬ রানে অপরাজিত রয়েছেন। অন্য প্রান্তে তাকে সঙ্গ দিচ্ছেন তাইজুল ইসলাম, যিনি ২ চার মেরে ১৯ রানে অপরাজিত আছেন। সপ্তম উইকেটে দুজনের জুটি ইতোমধ্যে ৬৪ রানে পৌঁছেছে। তাদের ব্যাটে ভর করে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ৩৮২ রান। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৩৩৬ রান।

এনএনবাংলা/পিএইচ