সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ

ছবি: সংগৃহীত

রাজশাহীতে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে সারা দেশের সঙ্গে বাস চলাচল আংশিক বন্ধ হয়ে পড়েছে। সোমবার (১৮ মে) সকাল থেকে রাজশাহী শহরে বাস চলাচল বন্ধ করে দেন শ্রমিকদের একটি অংশ, ফলে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

শ্রমিক সূত্রে জানা গেছে, রোববার (১৭ মে) কেন্দ্র থেকে রফিকুল ইসলাম পাখিকে সভাপতি এবং মমিনুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা করা হয়। তবে এই কমিটি প্রত্যাখ্যান করে শ্রমিকদের একটি পক্ষ। এরই জেরে তারা সোমবার সকাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধের ঘোষণা দেয়।

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, “এই কমিটির অধীনে আমরা বাস চালাতে চাই না। এজন্য সকাল থেকে মালিকদের বাস চলাচল বন্ধ রয়েছে।”

অন্যদিকে, নতুন কমিটির সভাপতি রফিকুল ইসলাম পাখির দাবি, কোনো রুটেই পুরোপুরি বাস চলাচল বন্ধ নেই। তিনি বলেন, “কমিটিতে কিছু শ্রমিক বাদ পড়েছে। তারাই মূলত বাস বন্ধ করার চেষ্টা করছে। তবে শহরের কিছুটা দূর থেকে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।”

পূর্ব ঘোষণা ছাড়াই বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। অনেকেই জরুরি কাজে বিভিন্ন গন্তব্যে যেতে না পেরে বিপাকে পড়েছেন। যাত্রীদের অভিযোগ, শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে।

এনএনবাংলা/