সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ইরানে ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

ছবি : সংগৃহীত

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই ইরানের ওপর আবারও হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র—এমন আশঙ্কার কথা জানিয়েছেন দোহা ইনস্টিটিউট অব গ্র্যাজুয়েট স্টাডিজের মিডিয়া স্টাডিজ বিভাগের অধ্যাপক মোহাম্মদ এলমাসরি।

তিনি আল জাজিরা কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, বিভিন্ন পক্ষ থেকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে যুদ্ধ চালিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এসব পরামর্শদাতার মধ্যে রয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং ট্রাম্প প্রশাসনের কিছু ‘অত্যন্ত যুদ্ধবাজ’ ব্যক্তি।

এলমাসরির ভাষ্য, ট্রাম্প ইরানের কাছ থেকে যে ধরনের আত্মসমর্পণ আশা করেছিলেন, তা পাননি। একই সঙ্গে তিনি মনে করেছিলেন, আলোচনার অগ্রগতি ভিন্ন পথে এগোবে। এছাড়া চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাম্প্রতিক শীর্ষ বৈঠক নিয়েও ট্রাম্পের প্রত্যাশা অনেক বেশি ছিল বলে উল্লেখ করেন তিনি।

তবে এলমাসরির মতে, বর্তমান পরিস্থিতিতে যুদ্ধ বন্ধ করে দেওয়াই ট্রাম্পের জন্য সবচেয়ে যৌক্তিক সিদ্ধান্ত হতে পারে। কারণ রাজনৈতিক ও অর্থনৈতিক—দুই দিক থেকেই এই সংঘাত যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের চাপ তৈরি করেছে।

তারপরও ট্রাম্পের যুদ্ধ থেকে সরে আসার সম্ভাবনা কম বলেই মনে করছেন তিনি। এলমাসরি বলেন, মার্কিন জনগণের সামনে এখনো কোনো বিশ্বাসযোগ্য বিজয়ের বার্তা তুলে ধরতে পারেননি ট্রাম্প। আর সেই চাপ থেকেই তিনি আরও আগ্রাসী অবস্থানের দিকে ঝুঁকতে পারেন।

এনএনবাংলা/পিএইচ