সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

পুলিশের এলিট ফোর্স হিসেবে থাকবে র‌্যাব, হচ্ছে নতুন আইন : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, র‌্যাবকে পুলিশের এলিট ফোর্স হিসেবে পরিচালনার লক্ষ্যে নতুন আইন প্রণয়ন করা হচ্ছে।

সোমবার দুপুরে রাজধানীর কুর্মিটোলায় র‌্যাব সদর দফতরে বাহিনীটির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ভবিষ্যতে র‌্যাব মানবাধিকার সমুন্নত রেখে দায়িত্ব পালন করবে। বাহিনীটির নাম পরিবর্তন করা হবে কি না, সে বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, কিছু কর্মকর্তার কর্মকাণ্ডের কারণে র‌্যাবের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এর জন্য পুরো প্রতিষ্ঠানকে দায়ী করা যায় না। ফ্যাসিবাদী শাসনামলে কিছু কর্মকর্তার কর্মকাণ্ডের জেরে র‌্যাবের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছিল বলেও উল্লেখ করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নতুন আইনের মাধ্যমে র‌্যাব পরিচালিত হবে এবং সেখানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।

এনএনবাংলা/পিএইচ