সাম্প্রতিক
কুমিল্লা সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ শীতের আগাম সবজির দাম চড়া, মাছ-মাংসেও মিলছে না স্বস্তি বাংলাদেশের মতো ভারতেও সরকার বদলের চেষ্টা চলছে: রাজনাথ সিং ড. ইউনূসকে অ্যাওয়ার্ড দিলেন হিলারি ক্লিনটন, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি হাসিনাকে ফেরাতে দিল্লিকে চাপ দেবে ঢাকা, কনস্যুলার সংলাপে থাকেছ যেসব বিষয় সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী চুয়েটের সদস্যদের ছাড়াই উপাচার্যের অনলাইনে সিন্ডিকেট সভা কোনো সম্প্রদায়কে ভোটব্যাংক হিসেবে বিবেচনা করা উচিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী এনবিআরের দুই কর্মীর কাছে আসে প্রশ্নপত্র, পরে উত্তর তৈরি করে ছড়ায় চক্র: এসআরবি দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি
Skip to content

বৃষ্টি ভেজা ছুটির দিনের সকাল

রাজধানীতে আজ শুক্রবার সকাল থেকেই আকাশ মেঘলা। থেমে থেমে বৃষ্টি ঝরছে। সকাল পৌনে ১১টা পর্যন্ত ফার্মগেট, মিরপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে। এতে ছুটির দিনের সকালে নগরজীবনে কিছুটা ভিন্ন আবহ তৈরি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, প্রকৃতি থেকে এখন মৌসুমি বায়ুর চলে যাওয়ার সময়। এ অবস্থায় আবহাওয়া কিছুটা বিশৃঙ্খল। স্থানীয়ভাবে তৈরি হওয়া এমন মেঘে তাই বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। রাজধানীতেও তেমনটাই ঘটেছে। আজ দেশের তিন বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা আকাশ থাকতে পারে। এ সময় অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ০৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। এ সময় রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সকাল ৯টা থেকে সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা এবং ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ছুটির দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় সকালের বৃষ্টিতে বাইরে বের হওয়া মানুষের স্বাভাবিক চলাচলেও কিছুটা প্রভাব পড়েছে

এনএনবাংলা/এনজেড