Skip to content

LIVE 6'
Spain
0-0
Austria
Source: ESPN

ব্লুচিজ এখন ধানমন্ডিতে, প্রিমিয়াম ফ্যাশনের নতুন ঠিকানা

দেশের অন্যতম ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ-এর নতুন শোরুম উদ্বোধন হয়েছে রাজধানীর ধানমন্ডিতে। গেল শনিবার গ্র্যান্ড ওপেনিংয়ের মাধ্যমে ফ্যাশনপ্রেমীর কাছে প্রিমিয়াম, আধুনিক ও স্টাইলিশ পোশাক পৌঁছে দেওয়ার যাত্রায় ব্লুচিজ তার সাফল্যে আরও একটি পালক যুক্ত করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ধানমন্ডির ফ্যাশনপ্রেমীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। নতুন ফ্যাশন হাউসে রয়েছে প্রিমিয়াম পাঞ্জাবি কালেকশন, এক্সক্লুসিভ ডিজাইনের ড্রেস, ওয়েস্টার্ন টপস, স্টাইলিশ শার্ট, নারীদের প্যান্ট, টি-শার্ট, ডেনিম, ওয়েস্টকোট, পোলো শার্ট, ক্যাজুয়াল ও ফরমাল পোশাকসহ আধুনিক ফ্যাশনের বিশাল সংগ্রহ।

প্রতিটি পোশাকে আধুনিক ট্রেন্ড, মানসম্মত ফেব্রিক, আরাম এবং নান্দনিক ডিজাইনের সমন্বয় নিশ্চিত করা হয়েছে, যাতে নাগরিক জীবনে প্রতিটি মানুষ আত্মবিশ্বাসের সঙ্গে নিজের ব্যক্তিত্ব প্রকাশ করতে পারেন।

ব্লুচিজের প্রতিষ্ঠাতা ড. মো. কামরুজ্জামান নতুন ফ্যাশন হাউস উদ্বোধন উপলক্ষে বলেন, “ধানমন্ডিতে আমাদের নতুন ফ্যাশন হাউস উদ্বোধন ব্লুচিজের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন। আমাদের লক্ষ্য সবসময়ই এমন ফ্যাশন তৈরি করা, যা ব্যক্তিত্বের স্বাতন্ত্র্য প্রকাশের পাশাপাশি আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকেও সম্মান করে। আমরা বিশ্বাস করি, আমাদের নতুন কালেকশন গ্রাহকদের স্টাইল ও আত্মবিশ্বাসকে আরও সমৃদ্ধ করবে।”

গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে ব্লুচিজের সহ-প্রতিষ্ঠাতা সিমিন জামান এবং প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) ফজলে রাব্বী উপস্থিত ছিলেন। তারা অতিথি, শুভাকাঙ্ক্ষী এবং ফ্যাশনপ্রেমীদের আন্তরিকভাবে স্বাগত জানান। আমন্ত্রিত অতিথিরা নতুন ফ্যাশন হাউসটি ঘুরে দেখে তাদের মুগ্ধতা প্রকাশ করেন।

প্রিমিয়াম পাঞ্জাবি, এক্সক্লুসিভ নারীদের পোশাক, ওয়েস্টার্ন কালেকশন, স্টাইলিশ শার্ট, ডেনিম, ক্যাজুয়াল ও ফরমাল আউটফিট—সব মিলিয়ে ব্লুচিজ ধানমন্ডি ফ্যাশন হাউস সব বয়সী ফ্যাশনসচেতন মানুষের জন্য হয়ে উঠেছে একটি নির্ভরযোগ্য গন্তব্য। উদ্ভাবনী ডিজাইন, প্রিমিয়াম মান, স্বাচ্ছন্দ্য এবং গ্রাহকসেবার প্রতিশ্রুতি নিয়ে ব্লুচিজ বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে নতুন ভালোলাগা তৈরি করবে, এমনটা প্রত্যাশা সবার।

এনএনবাংলা/