সাম্প্রতিক
নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার মিরপুরে হামলা-অগ্নিসংযোগের কাজ ‘ফ্যাসিজমের দোসরদের’: ডিএনসিসি প্রশাসক আপস মীমাংসায় প্রথম স্ত্রীর জামিন, গাজী নজরুলের জামিনেও বাদীর আপত্তি নেই কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি মিষ্টির বিরুদ্ধে অভিযোগ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না এলপিজিতে কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা, ডিসিদের নির্দেশ গরম বাড়তেই আবারও বেড়েছে লোডশেডিং
Skip to content

ঢাকার অনুরোধেই তিস্তায় আগ্রহী হয়েছে চীন

ছবি: সংগৃহীত

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের আগ্রহের পেছনে অন্য কোনো ভূরাজনৈতিক বিবেচনা নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, ‘বাংলাদেশ সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতেই চীন এ প্রকল্পে এগিয়ে এসেছে। এর বাইরে অন্য কোনো বিষয় চীনের বিবেচনায় নেই।’

বৃহস্পতিবার সকালে রাজধানীর বারিধারায় চীনা দূতাবাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সদ্য সমাপ্ত চীন সফর নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।’

ইয়াও ওয়েন বলেন, ‘তিস্তা মহাপরিকল্পনা উত্তরাঞ্চলের মানুষের জীবন-জীবিকার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। বাংলাদেশ সরকারের অনুরোধ পাওয়ার পরই চীন প্রকল্পটি নিয়ে কাজ শুরু করেছে এবং এ বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা করবে।’

তিস্তা প্রকল্পে এর আগে একটি চীনা প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে রাষ্ট্রদূত বলেন, ‘আগের সমঝোতাটি ছিল একটি চীনা কোম্পানি ও বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানের মধ্যে। বর্তমানে বিষয়টি সরকার-টু-সরকার (জি-টু-জি) সহযোগিতার পর্যায়ে নেওয়া হচ্ছে।’

তিনি আরও জানান, ‘প্রকল্প বাস্তবায়নের আগে একটি বিস্তারিত সমীক্ষা পরিচালনা করা হবে। এ জন্য চীনের সেরা বিশেষজ্ঞরা কাজ করবেন এবং বাংলাদেশ সরকারের সঙ্গে যৌথভাবে পুরো প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।’

এনএনবাংলা/