সাম্প্রতিক
Skip to content

লিপস্টিক পরলেই ঠোঁটের চারপাশে ছড়িয়ে যায়?

ছবি: সংগৃহীত

লিপস্টিক পরলেই অনেক নারীর ঠোঁটের চারপাশে ছড়িয়ে যায়। কর্মক্ষেত্র বা বিয়েবাড়ি হোক সাজসজ্জার একেবারে শেষ পর্যায়ে থাকে লিপস্টিক। পরিপাটি করে সেজে শেষে লিপস্টিক পরতে গিয়ে ঠোঁটের আশপাশে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। গরমে এই সমস্যা আরও বেশি করে দেখা যায়। এর ফলে অস্বস্তিতে পড়তে হয় নারীদের। তবে ঠোঁটে লিপস্টিক লাগানোর সময় যদি কয়েকটি নিয়ম মেনে চলা যায়, তাহলে এই সমস্যার সমাধান করা সম্ভব। 

লিপস্টিক দীর্ঘস্থায়ী করার উপায়
১) লিপস্টিক পরার আগে ঠোঁট পরিষ্কার করা জরুরি। ঠোঁট স্ক্রাব করে নিন। লিপ স্ক্রাবার না থাকলে কফি বা চিনির সঙ্গে লেবুর রস বা মধু মিশিয়ে ঠোঁট স্ক্রাব করে নিতে পারেন।

২) লিপস্টিক লাগানোর ১০ মিনিট আগে লিপ বাম লাগান। লিপস্টিক লাগানোর ১০ মিনিট আগে লিপবাম লাগালে ঠোঁটে পুরোপুরি সেট হয়ে যায়। এতে লিপস্টিক পরলে স্মাজ করে না। লিপস্টিক ব্যবহারের আগে লিপবাম ব্যবহার করলে ঠোঁট হাইড্রেট থাকে।

৩)ঠোঁটের উপর হালকা করে কনসিলার বা ফাউন্ডেশন লাগিয়ে নিন। লিপ প্রাইমারও পাওয়া যায়। সেগুলোও ব্যবহার করতে পারেন। লিপ প্রাইমার ঠোঁটকে লিপস্টিক লাগানোর জন্য প্রস্তুত করতে এবং মসৃণ বেস তৈরি করতে সাহায্য করে। অ্যালোভেরা জেলকেও আপনি ব্যবহার করতে পারেন প্রাইমার হিসাবে।

৪) প্রথম লিপ লাইনার ব্যবহার করে ঠোঁটে এঁকে নিন। ঠোঁটের আউটলাইন এঁকে নিলে লিপস্টিক চারপাশে ছড়িয়ে পড়ে না। আর এতে লিপস্টিক অনেকক্ষণ দিকেও থাকে ঠোঁটে।

৫) ম্যাট ফিনিশ লিপস্টিক বেছে নিন। ক্রিম বেসড লিপস্টিক সহজে ঘেঁটে যায়। এ ছাড়া সেমি-ম্যাট লিপস্টিকও ব্যবহার করতে পারেন।

৬) লেয়ারিং টেকনিক ব্যবহার করে লিপস্টিক পরুন। প্রথমে পাতলা করে লিপস্টিক পরুন। তার উপর কাগজের টিস্যু চেপে ধরুন। তারপরে আবার লিপস্টিক লাগিয়ে নিন।

৭) লিপস্টিকের উপর ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে সেটও করে নিতে পারেন। এ ছাড়া গ্লসি লুক চাইলে লিপ গ্লস লাগিয়ে নিতে পারেন।

৮) তৈলাক্ত খাবার খাওয়ার সময়ে সতর্ক থাকুন। এই ধরনের খাবার খেলে লিপস্টিক দ্রুত উঠে যায়।

৯) খাওয়ার আগে ঠোঁট টিস্যু দিয়ে হালকা ব্লট করে নিন। এতে লিপস্টিক ছড়াবে না।

১০) পানি বা পানীয় খাওয়ার সময়ে স্ট্র ব্যবহার করুন।

১১) খাওয়ার পর টিস্যু দিয়ে ঠোঁট আলতো করে পরিষ্কার করে প্রয়োজনমতো লিপ লাইনার ও লিপস্টিক নতুন করে লাগান।

১২) যতই ম্যাট ফিনিশ লিপস্টিক পরুন, খাওয়ার সময়ে একটু ঘাঁটবেই। অনেক সময়ে দু-তিন রকম লিপস্টিল মিশিয়ে ঠোঁট রাঙিয়ে নেন। তাই লিপস্টিক উঠে গেলে তা চট করে পরে নেওয়া যায় না।

১৩) যদি আপনি ক্রিমি টেক্সচারের লিপস্টিক ব্যবহার করেন তাহলে লিপস্টিক লাগানোর পর ঠোঁটের ওপর একটি ট্রান্সপারেন্ট টিস্যু রেখে তারপর ব্রাশ দিয়ে লুস পাউডার প্রয়োগ করুন। এতেও আপনি ম্যাট লুক পেয়ে যাবেন।

এনএনবাংলা/এফএস