সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

রোটারী ক্লাব অব সিলেট সিটির ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

রোটারী ক্লাব অব সিলেট সিটির উদ্যোগে সিলেট আইডিয়াল ট্রাষ্ট এর সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৬ নভেম্বর) সকালে নগরীর আখালিয়াস্থ সিলেট আইডিয়াল কলেজ প্রাঙ্গনে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব সিলেট সিটির পিপি রোটারিয়ান আমিনুল ইসলাম, প্রেসিডেন্ট রোটারিয়ান নুরুর রহমান, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান তানিয়া আহমেদ, সেক্রেটারি রোটারিয়ান এস এ শফি, বিশিষ্ট শিক্ষানুরাগী সৈয়দা মাহফুজা কাওছার, বিশিষ্ট সমাজসেবী মাহবুবুল আলম, আব্দুল কাদির এনাম, বাবুল হোসেন, আসবার হোসেন, ইউসুফ আলী। দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ জহিরুল ইসলাম। এতে এলাকার প্রায় শতাধিক রোগী সেবা গ্রহন করেন।

—প্রেস বিজ্ঞপ্তি