সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

কমলগঞ্জে এইচএসসি পরীক্ষার্থীদের কোভিড- ১৯ ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার :

মৌলভীবাজারের কমলগঞ্জে ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে কোভিড- ১৯ ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার(২৭নভেম্বর) সকাল ১০টায় উপজেলার ডাক বাংলো প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড.মো. আব্দুস শহীদ এমপি।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো.আশেকুল হকের সভাপতিত্বে ও উপজেলা স্কাউট সম্পাদক মো.মোশাহিদ আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মো. রফিকুর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃমাহবুবুল আলম ভূইয়া,কমলগঞ্জ সরকারি গণ মহা বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ কামরুজ্জামান মিঞা,জেলা পরিষদের সদস্য ও আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ মো.হেলাল উদ্দিন প্রমূখ। এসময়  কমলগঞ্জ সরকারি গণ মহা বিদ্যালয়, বি এ এফ‌ শাহীন স্কুল এন্ড কলেজ ও আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের শিক্ষার্থীদের ভ্যাকসিন প্রদান করা হয়।