সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

শ্রেষ্ঠ শিশুসাহিত্যিক সম্মাননা পুরস্কার পেলেন অধ্যাপক এমদাদুল হক খান

মাসিক ভিন্নমাত্রা প্রকাশনার ১২ বছর পদার্পণ ও উত্তরা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা উপলক্ষে “সমাজ বিনির্মাণে মিডিয়ার ভূমিকা” শীর্ষক আলোচনা ও ভিন্নমাত্রা অ্যাওয়ার্ড ২০২১ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির আসন অলংকৃত করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তথ্যমন্ত্রী জনাব সৈয়দ দীদার বখ্ত এমপি। উদ্বোধনী বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মাইনুদ্দিন আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন মুহাম্মাদ মাসুম বিল্লাহ সম্পাদক ও প্রকাশক মাসিক ভিন্ন মাত্রা ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা ডি.এম সরকার সচিব -আইন কমিশন ও সাবেক জেলা দায়রা জজ, মোঃ মোশাররফ হোসাইন রাজু। the Investor পত্রিকার সিনিয়র সাংবাদিক , আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আসক ফাউন্ডেশনের পরিচালক ও সদস্য মিডিয়া উইং সেন্ট্রাল- সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশন, মুহাম্মদ লোকমান । ঢাকা জেলা প্রধান আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (আসফ) ও মোঃ শরিফ উদ্দিন অধ্যক্ষ উত্তরা মডেল কলেজ।
সভাপতিত্ব করেন: আলহাজ্ব মোঃ শাহ আলম সম্পাদক ও প্রকাশক , দৈনিক প্রথম বেলা।
আলোচনা শেষে স্ব-স্ব ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ভিন্নমাত্রা মিডিয়া অ্যাওয়ার্ড সম্মাননা পুরস্কার 2021 প্রদান করা হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তথ্যমন্ত্রী সৈয়দ দীদার বখ্ত এমপির নিকট হতে শিশু সাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য
শ্রেষ্ঠ শিশুসাহিত্যিক নির্বাচিত হওয়ায় ভিন্নমাত্রা মিডিয়া অ্যাওয়ার্ড 2021 গ্রহণ করছেন বিশিষ্ট কবি, সাহিত্যিক ,কলামিস্ট, ট্রিপল এম এ
ও পিএইচডি ফেলো সম্পন্ন এবং এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর অধ্যাপক এবং worldwide wide Human Rights foundation এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান: অধ্যাপক এমদাদুল হক খান।

—প্রেস বিজ্ঞপ্তি