সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

করোনায় আরও সাড়ে ৬ হাজারের বেশি প্রাণহানি

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে আতঙ্কের মাঝে বিশ্বব্যাপী একদিনে সাড়ে পাঁচ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। একই সময়ে মৃত্যু হয়েছে সাড়ে ছয় হাজারের বেশি রোগীর।

মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় বিশ্বে পাঁচ লাখ ৫৩ হাজার ৪৪২ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট সংক্রমণের সংখ্যা ২৬ কোটি ৬৪ লাখ ৯৯৬ জনে দাঁড়িয়েছে। একই সময়ে ভাইরাসে মারা গেছেন ৬ হাজার ৫৯০ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ৫২ লাখ ৬২ হাজার ১৩৪ জনে দাঁড়িয়েছে।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা চার কোটি ৯২ লাখ ৭৮ হাজার ২৪২ জন এবং মৃত্যুবরণ করেছেন সাত লাখ ৮৯ হাজার ৭৪২ জন।

দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ছয় লাখ ১৫ হাজার ৭৪৪ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে দুই কোটি ২১ লাখ ৪৭ হাজার ৪৭৬ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।

বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট তিন কোটি ৪৬ লাখ ৪১ হাজার ৫৬১ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৭৩ হাজার ৫৩৭ জনে।