সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

গোলাপগঞ্জ পৌরসভার মেয়র রাবেল সাময়িক বরখাস্ত

সরকার ও স্থানীয় সরকার বিভাগের বিরুদ্ধে বক্তব্য দেয়ার অভিযোগে সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (৬ ডিসেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ সচিব মোহম্মদ ফারুক হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ছুটি নিয়ে বিদেশে গিয়ে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট ফোরাম আয়োজিত মতবিনিময় সভায় বাংলাদেশ সরকার এবং স্থানীয় সরকার বিভাগের বিরুদ্ধে ও রাষ্ট্রের জন্য হানিকর বক্তব্য রেখেছেন, যা আইন অনুযায়ী অপসারণযোগ্য অপরাধ।

মতবিনিময় সভায় রাবেল বলেছেন, ‘মন্ত্রণালয় থেকে যে কোনো প্রকল্প ছাড়ার জন্য আমাদেরকে ৫ শতাংশ অগ্রিম ঘুষ দিতে হয়।’

লন্ডনে দেয়া তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দেয়। এমন আলোচনার মধ্যেই তাকে বহিস্কার করলো মন্ত্রণালয়।

আমিনুল ইসলাম রাবেল যুক্তরাজ্যে থাকায় এ ব্যাপারে তার বক্তব্য জানা যায়নি।

প্রসঙ্গত, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রাবেল গত ৩০ জানুয়ারি অনুষ্ঠিত গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনে দলের মনোনয়ন চেয়েও পাননি। পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হন তিনি। দলের বিদ্রোহী হওয়ায় ভোটের আগেই তাকে বহিষ্কার করে আওয়ামী লীগ।

—ইউএনবি