সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

সার্ক মানবাধিকার নেতৃবৃন্দের সাথে মালদ্বীপের হাই কমিশনার

বর্তমান বাংলাদেশ-মালদ্বীপের সম্পর্ক খুবই দৃঢ়। দুই দেশের বাণিজ্যিক, সাংস্কৃতিক ও যোগাযোগ ব্যবস্থা আগামী দিনে আরো অগ্রগতি হবে। দক্ষিণ এশিয়ায় অর্থনৈতিক সমৃদ্ধির কেন্দ্রস্থল হবে বাংলাদেশ। কোভিড-১৯ সময়ে বাংলাদেশে বিভিন্ন সামাজিক সংগঠনের মানবিক কার্যক্রম দক্ষিণ এশিয়ায় দৃষ্টান্ত স্থাপন করেছে। এর মধ্যে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কার্যক্রম প্রশংসনীয় বলে মন্তব্য করেন মালদ্বীপের হাইকমিশনার শিরুজিমাথ সামির। সোমবার (৬ ডিসেম্বর), ২০২১ সোমবার সকাল ১১ ঘটিকায় ঢাকাস্থ মালদ্বীপ হাইকমিশনে সংগঠনের মহাসচিব অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবেদ আলী ও প্রতিষ্ঠাতা পরিচালক ড. মুহম্মদ মাসুম চৌধুরী হাইকমিশনার শিরুজিমাথ সামির এর সাথে সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাতকালে সংগঠনের মহাসচিব আবেদ আলী বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারিভাবে মানবিক, সাংস্কৃতিক, বাণিজ্যিকসহ বিভিন্ন কার্যক্রমে মালদ্বীপ-বাংলাদেশ আরো উদ্যোগী হলে উভয় দেশ লাভবান হবে। বর্তমান সরকার কূটনৈতিক, বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে যথেষ্ট আন্তরিক। সাক্ষাতে দুই দেশের বন্ধুত্ব ও মানবাধিকার উন্নয়ন বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়।

-প্রেস বিজ্ঞপ্তি