সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

নিষেধাজ্ঞা প্রত্যাহারের চিঠি পেলেন দ্রুততম মানব

অনলাইন ডেস্ক :

টোকিও অলিম্পিকে অ্যাথলেট বাছাই প্রক্রিয়া নিয়ে ফেডারেশনের সমালোচনা করেছিলেন দেশের দ্রুততম মানব মোহাম্মদ ইসমাইল। সেজন্য এক বছর নিষিদ্ধও হতে হয়েছিল। ইসমাইলের জন্য সুখবর হলো, তিন মাস শাস্তিভোগের পর অভিযোগ থেকে মুক্ত হয়েছেন নৌবাহিনীর এই অ্যাথলেট। মঙ্গলবার সকালে ফেডারেশন থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের চিঠি পেয়েছেন তিনি। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২ অক্টোবর এক বছরের জন্য সকল কর্মকা- থেকে তাকে নিষিদ্ধ করা হয়েছিল। এর ফলে ঘরোয়া ও আন্তর্জাতিক কোনও প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ ছিল না তার। শুরুতে ইসমাইলকে শোকজ দেওয়া হয়েছিল। তার পর করা হয় তদন্ত কমিটি। অবশ্য শাস্তির বিপক্ষে আপিলের পরই তার নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। এখন নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় ইসমাইলও ভীষণ খুশি। বলেছেন, ‘এতোদিন যন্ত্রণার মধ্যে ছিলাম। এখন নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় অনেক ভালো লাগছে। সামনে জাতীয় অ্যাথলেটিকস আছে। এর জন্য প্রস্তুতি নিচ্ছি। আশা করছি, ভালো করতে পারবো।’