সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

আইসিসি মাসসেরা খেলোয়াড়ের মনোনয়নে নাহিদা

অনলাইন ডেস্ক :

আইসিসি মাসসেরা খেলোয়াড়ের মনোনয়ন পেয়েছেন বাংলাদেশি ক্রিকেটার নাহিদা আক্তার। প্রমীলা ক্রিকেটার ক্যাটাগরিতে নাহিদার সঙ্গে রয়েছে আরো দুইজন। মঙ্গলবার এবারের মাস সেরার মনোনয়ন পাওয়া ক্রিকেটারদের তালিকা প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। প্রমীলা ক্রিকেটে বাংলাদেশের বাঁহাতি স্পিনার নাহিদা ছাড়াও পাকিস্তানের বাঁহাতি স্পিনার আনাম আমিন ও ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার হ্যালি ম্যাথিউস মনোনয়ন পেয়েছেন। তাদের মধ্য থেকে যেকোনো একজন মাসের সেরা খেলোয়াড়ের খেতাব জিতবেন। পুরুষ ক্যাটাগরিতে নভেম্বরের পারফরম্যান্সে এই খেতাব পাওয়ার জন্য মনোনীত হয়েছেন পাকিস্তানের আবিদ আলী, নিউজিল্যান্ডের টিম সাউদি ও অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। আবিদ আলী বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে দুর্দান্ত দুই ইনিংসে মনোনয়ন পেয়েছেন। কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার দ্বাড়িয়াকান্দি গ্রামের মেয়ে নাহিদা আক্তার। তিনি মনোনয়ন পেয়েছেন জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের পারফরম্যান্স ও বিশ্বকাপ বাছাইয়ে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ের ম্যাচের পারফরম্যান্সের জন্য। অন্যদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপের পারফরম্যান্সের কারণে তালিকায় রয়েছে ওয়ার্নার।