সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

করোনা শনাক্ত একজন, লকডাউনে থিম্পু

অনলােইন ডেস্ক:

ভুটানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ফেসবুক পেজ থেকে জানা গেছে, মাত্র একজনের দেহে করোনাভাইরাস শনাক্তের পর ভুটানের রাজধানী থিম্পুতে লকডাউন কার্যকর করা হয়েছে। জানা গেছে, আট বছর বয়সী এক শিশু শিক্ষার্থীর শরীরে করোনা ধরা পড়েছে।

শনিবার (১২ জুন) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া লকডাউন ৭২ ঘণ্টা ধরে চলবে। শনিবার (১২ জুন) দুপুরের দিকে থিম্পুর ড্রুক স্কুলের এক শিক্ষার্থী করোনা পজিটিভ হয়। এরপর সে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় তড়িঘড়ি করে শহরে লকডাউন ঘোষণা করে।

জানা গেছে, র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে ওই শিক্ষার্থীর শরীরে করোনা ধরা পড়েছে। অবশ্য আরটি-পিসিআর পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ এসেছে।

এদিকে লকডাউনের এই সময়ের মধ্যে থিম্পুর সবার করোনা পরীক্ষার সিদ্ধান্ত হয়েছে।