সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

২০২১ সালে ডেঙ্গুতে ১০৫ জনের মৃত্যু, আক্রান্ত ২৮ হাজার ৪২৯

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

চলতি বছর (১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর) রাজধানীসহ সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ হাজার ৪২৯ জন। তার মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন ২৮ হাজার ২৬৫ জন। এ ছাড়া এক বছরে ডেঙ্গুতে ১০৫ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে চারজন হাসপাতালে ভর্তি হন। তাদের সবাই রাজধানীর হাসপাতালে চিকিৎসাধীন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি সক্রিয় ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ জন। রোগীদের মধ্যে রাজধানীর সরকারি-বেসরকারি হাসপাতালে ৩১ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ২৮ জন চিকিৎসাধীন। শুক্রবার (৩১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মোহাম্মদ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মাসওয়ারি হিসাবে দেখা যায়, জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে ৩ জন, মে মাসে ৪৩ জন, জুনে ২৭২ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন, আগস্টে ৭ হাজার ৬৯৮ জন, সেপ্টেম্বরে ৭ হাজার ৮৪১ জন, অক্টোবরে ৫ হাজার ৪৫৮ জন, নভেম্বরে ৩ হাজার ৫৬৭ জন ও ডিসেম্বরে ১ হাজার ২০৭ জন হাসপাতালে ভর্তি হন। এ ছাড়া মারা যাওয়া ১০৫ জনের মধ্যে জুলাইয়ে ১২ জন, আগস্টে ৩৪ জন, সেপ্টেম্বরে ২৩ জন, অক্টোবরে ২২ জন, নভেম্বরে সাতজন ও ডিসেম্বরে সাতজনের মৃত্যু হয়।