সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

করোনার সংক্রমণ এক সপ্তাহে বেড়েছে ৬০%: স্বাস্থ্য অধিদপ্তর

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

দেশে করোনাভাইরাসের সংক্রমণ গত এক সপ্তাহে প্রায় ৬০ শতাংশ বেড়েছে। রোববার (২রা জানুয়ারী) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (অসংক্রামক রোগ প্রতিরোধ) অধ্যাপক রোবেদ আমিন বলেন, গত ২০ ডিসেম্বর থেকে দেশে করোনা সংক্রমণের হার বাড়তে শুরু করে। ২৭ ডিসেম্বর সংক্রমণ ২ শতাংশ পার হয়। তিনি বলেন, নভেম্বরে দেশে ৬ হাজার ৭৪৫ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। ডিসেম্বরে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ৯ হাজার ২৫৫ জনে। শনাক্তের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মৃত্যুর সংখ্যাও বাড়ছে। করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন নিয়ে সাম্প্রতিক কিছু গবেষণার তথ্য তুলে ধরে রোবেদ আমিন বলেন, ওমিক্রনে আক্রান্ত ব্যক্তিদের ভীষণভাবে আক্রান্ত হয়ে যাওয়ার সংখ্যা কম। তবে এ নিয়ে আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। সবার জন্য মাস্ক পরিধান করার কোনো বিকল্প নেই।