সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

সেনাবাহিনী হবে জনগণের বাহিনী: সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ মঙ্গলবার ১৯ পদাতিক ডিভিশন ও ঘাটাইল এরিয়া কর্তৃক টাংগাইলের সাগরদীঘিতে অসহায় ও দু:স্থ মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন।

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, ‘সেনাবাহিনী হবে জনগণের বাহিনী। সেনা সদস্যরা সুখে-দুঃখে সব সময় মানুষের পাশে থাকবেন। যেকোনও দুর্যোগে সর্বোচ্চ সেবা নিশ্চিতে বদ্ধপরিকর।’ মঙ্গলবার (১১ জানুয়ারী) দুপুরে টাঙ্গাইলের সখীপুর উপজেলার বড়চওনা কুতুবপুর ডিগ্রি কলেজ মাঠে সাগরদীঘি অঞ্চলের অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সেনাপ্রধান বলেন, ‘সারাদেশে আমরা এক লাখ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি এবং চিকিৎসা সেবা দিয়েছি। পাশাপাশি গবাদি পশুরও চিকিৎসা দিচ্ছে সেনাবাহিনী। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বাংলাদেশ সেনাবাহিনীও উদযাপন করছে।’ এর আগে ১৯ পদাতিক ডিভিশন ও ঘাটাইল অঞ্চলের শীতকালীন প্রশিক্ষণ পরিদর্শন করেন সেনাপ্রধান। এ ছাড়া স্থানীয় জনসাধারণকে চিকিৎসা সেবা প্রদানের জন্য পরিচালিত মেডিক্যাল ক্যাম্পেইনের কার্যক্রম পরিদর্শন করেন। অনুষ্ঠানে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেনসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।