সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

পাঁচ পৌরসভার ভোটে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

আগামী ১৬ জানুয়ারি দেশের পাঁচটি পৌরসভা ভোট উপলক্ষে বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১২ জানুয়ারী) ইসির আইন শাখার সহকারী সচিব শাহীনুর আক্তার স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি জারি করেছে ইসি। নোয়াখালী, নাটোরের বাগাতিপাড়া, যশোরের ঝিকরগাছা, চট্টগ্রামের বাঁশখালী ও স্থগিত থাকা নাটোর পৌরসভায় ১৬ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি ৮৬-তে প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচন কমিশন, আইন ও বিচার বিভাগ, আইন ও বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছে। ম্যাজিস্ট্রেটরা পেনাল কোডের অধীনে তারা মামলা নিয়ে সংক্ষিপ্ত বিচার কাজ পরিচালনা করতে পারবেন। ভোট সুষ্ঠু করতে পাঁচ পৌরসভায় পাঁচজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।ইসি জানায়, এই তিন পৌরসভায় জুডিসিয়াল সার্ভিসের ৫ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে ভোটগ্রহণের পূর্বের দু’দিন, ভোটগ্রহণের দিন ও ভোটগ্রহণের পরের দুদিন অর্থাৎ ১৪ জানুয়ারি হতে ১৮ জানুয়ারি মোট পাঁচ দিনের জন্য প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী, তফসিল অনুযায়ী আগ্রহী প্রার্থীরা মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল ১৫ ডিসেম্বর পর্যন্ত। ২০ ডিসেম্বর বাছাইয়ের পর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ছিল ২৭ ডিসেম্বর।