সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

গণমাধ্যমের সঙ্গে কোনো দূরত্ব থাকবে না: সেনাবাহিনী প্রধান

ফাইল ছবি

গণমাধ্যমের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর কোনো দূরত্ব থাকবে না বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

তিনি বলেন, ‘আমি দায়িত্ব নেয়ার পরই প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছিলাম-জনগণের সঙ্গে কোনো দূরত্ব থাকবে না। গণমাধ্যমের সঙ্গে কোনো দূরত্ব থাকবে না। এটা আমি উপলব্ধি করি। আমরা সবাইকে নিয়ে একসঙ্গেই কাজ করবো।’

বাংলাদেশ সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণ (এক্সারসাইজ নবদিগন্ত) কার্যক্রম চলাকালে ‘ডিফেন্স জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশের (ডিজাব)’ নির্বাহী কমিটি ও সদস্যদের উদ্দেশ্যে সেনাপ্রধান এসব কথা বলেন।

সাভারের মিলিটারি ফার্মে মাটির নিচে বিশেষভাবে স্থাপিত সেনাসদরের ফিল্ড কমান্ড পোস্টের মিডিয়া সেন্টারে আনুষ্ঠানিক ওই ব্রিফিং ও মতবিনিময়ের আয়োজন করা হয়। সেখানে আনুষ্ঠানিক ব্রিফিং করেন সেনাবাহিনী সদর দপ্তরের সামরিক গোয়েন্দা পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুন-উর-রশিদ।

গত ১৯ ডিসেম্বর শুরু হওয়া ওই অনুশীলন আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়েছে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি)।

সেনাবাহিনী প্রধান প্রতিরক্ষা বিষয়ক সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘গণমাধ্যমের সঙ্গে আমাদের তথা সেনাবাহিনীর দূরত্ব থাকবে না। কিন্তু যখনই দেখা যায় যে, আপনারা এমন কিছু লিখছেন বা আপনাদের অজান্তে হয়ে যাচ্ছে, যা নিয়ে আমরা বিব্রত হচ্ছি কিংবা এটা নিয়ে টানাপোড়েন সৃষ্টি হচ্ছে তখনই দুরুত্বটা সৃষ্টি হয়। আমরা একে অপরের সহায় হবো, সহযোগী হবো।’

বাংলাদেশ সেনাবাহিনী সরকারের নির্দেশে যে কোনো দায়িত্ব পালনে সর্বদা প্রস্তুত রয়েছে বলেও এসময় মন্তব্য করেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

ব্রিফিংয়ে ব্রিগেডিয়ার জেনারেল মামুন-উর-রশিদ বলেন, ‘কঠিন প্রশিক্ষণ, সহজ যুদ্ধ’ এ মূলমন্ত্রকে সামনে রেখে আমরা প্রশিক্ষণ গ্রহণ করেছি।’

—ইউএনবি