সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

কয়লাভিত্তিক ১০ প্রকল্প বাতিল করেছে সরকার

নিজস্ব প্রতিবেদক:

পরিবেশের জন্য ঝুঁকি তৈরি করতে পারে- এ বিবেচনায় ১০টি কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের চুক্তি বাতিল করেছে সরকার। এসব প্রকল্পে ১২ বিলিয়ন ডলারের বিনিয়োগ হওয়ার কথা ছিল। রোববার (৩০ জানুয়ারি) এক সংলাপে এই তথ্য জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির চেয়ারম্যান সাবের হোসেন চৌধুরী। জলবায়ুর পরিবর্তনজনিত অভিঘাত থেকে পরিবেশ সুরক্ষায় সরকারের আন্তরিকতা বোঝাতে এই তথ্য জানান তিনি। বস্ত্র ও পোশাক খাতে সবুজ শিল্পে রূপান্তর বিষয়ক এই সংলাপের আয়োজন করে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। রাজধানীর হোটেল ব্র্যাক ইনে অনুষ্ঠিত সংলাপে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, ঢাকায় সুইডিশ দূতাবাসের হেড অব মিশন ক্রিস্টিন জোহানসন। সংলাপ সঞ্চালনা করেন সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা হোসেন। সাবের হোসেন চৌধুরী আরও বলেন, বস্ত্র ও পোশাক খাতসহ সব ধরনের শিল্প খাতেরই সবুজায়ন চায় সরকার। সবচেয়ে বড় খাত হিসেবে বস্ত্র ও পোশাক খাতের উদ্যোক্তারা কী ধরনের নীতিসহায়তা চান পথ-নকশাসহ সে বিষয়ে একটি লিখিত চিঠি পরিবেশ মন্ত্রণালয়ে দেওয়ার অনুরোধ জানান তিনি। এর মাধ্যমে আগামী বাজেটে মন্ত্রণালয়ের পক্ষ থেকেই চাহিদা জানানো হবে।