সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

শর্ত সাপেক্ষে বইমেলা শুরু ১৫ ফেব্রুয়ারি

ফাইল ছবি

দেশে কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় কয়েকটি শর্ত সাপেক্ষে আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অমর একুশে বইমেলা অনুষ্ঠিত হবে।

রবিবার বাংলা একাডেমির সচিব এএইচএম লোকমান স্বাক্ষরিত এক চিঠিতে নতুন তারিখের কথা জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, কোভিড-১৯ এর বর্তমান পরিস্থিতি বিবেচনায় সরকার কিছু শর্ত সাপেক্ষে ১৫ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত ‘অমর একুশে বইমেলা ২০২২’ আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য বইমেলার সঙ্গে সংশ্লিষ্ট সব কর্মীকে ভ্যাকসিন গ্রহণসহ বয়স্কদের প্রয়োজনমতো বুস্টার ডোজ গ্রহণের অনুরোধ জানিয়েছে।

চিঠিতে আরও বলা হয়, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী একাডেমি প্রাঙ্গণে একটি টিকাদান বুথ স্থাপনের জন্য ইতোমধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর চিঠি পাঠানো হয়েছে।

এর আগে দেশে কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত অমর একুশে বইমেলা স্থগিত করেছিল সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

সাধারণত ফেব্রুয়ারিতে বইমেলা অনুষ্ঠিত হয়ে থাকে তবে গত বছর করোনার কারণে ১৮ মার্চ থেকে শুরু হয়।

—ইউএনবি