সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির কেন্দ্রীয় কমিটির জরুরি সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির কেন্দ্রীয় কমিটির এক জরুরি সভা রবিবার (১৩ ফেব্রুয়ারি) মুন্সীগঞ্জের নিমতলার একটি রির্সোটে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি ও চাঁদপুর সদর উপজেলার ৮নং বাগাদী ইউনিয়ন পরিষদের ৪র্থ বারের চেয়ারম্যান আলহাজ্ব মো. বেলায়েত হোসেন গাজী বিল্লাল। সভায় সারা দেশের ইউপি চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। আগত চেয়ারম্যানরা তাদের ক্ষমতায়ন ও বেতন বৈষম্যসহ বিভিন্ন দিক নিদর্শনামূলক বক্তব্য প্রদান করেন। এ সময় সমিতির সভাপতি বেলায়েত হোসেন গাজী বিল্লাল স্থানীয় সরকারকে আরো শক্তিশালী করার জন্য ১২ দফা দাবি তুলে ধরেন, একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়।

সভাপতি বলেন, বিভিন্ন কারণে স্থানীয় সরকার শক্তিশালী হয় না, যা আমাদের জন্য খুবই দুঃখজনক। স্থানীয় সরকার শক্তিশালী হলে দেশ অনেক উন্নত হবে। তিনি আরো বলেন, আন্তর্জাতিক চক্রান্ত আছে এখানে, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার চক্রান্তের অংশ হিসেবেই ইউনিয়ন পরিষদকে শক্তিশালী হতে দেওয়া হচ্ছে না। সারা পৃথিবীর উন্নয়ন কেন্দ্রের মূল অবকাঠামো হচ্ছে লোকাল গভর্নমেন্ট তারা করেছে। তাদেরকে পর্যাপ্ত ক্ষমতা দেওয়া হয়েছে। তাহলে আমাদেরটা হচ্ছে না কেন, কারণ এক শ্রেণির সুবিদাবাদীরা আমাদেরকে বাধা দিচ্ছে। বেলায়েত হোসেন গাজী বিল্লাল বলেন, আমি অনুরোধ করবো তারা যেন পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে দেখে আসে স্থানীয় সরকার কতটা শক্তিশালী, তাদের কেমন ক্ষমতা দেওয়া হয়েছে। সমিতিকে আরো শক্তিশালী করার লক্ষে এই জরুরি সভায় ১০ বিভাগে সাংগঠনিক মতবিনিময় সভার ঘোষণা করা হয়েছে। চেয়ারম্যার মেম্বারদের পরিবারের চিকিৎসা সেবায় চেয়ারম্যান মেম্বার কল্যাণ ট্রাস্টের উদ্যোগে একটি হাসপাতাল করার আশা ব্যক্ত করেন বেলায়েত হোসেন গাজী বিল্লাল।

—-প্রেস বিজ্ঞপ্তি