সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

পাবনা ক্যাডেট কলেজের সবাই গোল্ডেন জিপিএ-৫

জেলা প্রতিনিধি, পাবনা :

পাবনা ক্যাডেট কলেজ থেকে এবারও ৫৩ জন এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে সবাই গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে। জেলার এই শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান বরাবরই ঈর্ষণীয় সাফল্য অর্জন অব্যাহত রেখেছে।

সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ক্যাডেট রাকিবুল হাসান, ফাহিমুল ইসলাম সাদ, আনামূল, আরাফ ও আফিফসহ বেশ কয়েকজন উত্তীর্ণ শিক্ষার্থী বলেন, আমাদের ঈর্ষণীয় সাফল্য অর্জনের পেছনে আমাদের বাবা-মায়ের অবদান সবচেয়ে বেশি। আর শিক্ষক ও কলেজ কর্তৃপক্ষের অবদান প্রশংসা করার মত। তারা সঠিক দিকনির্দেশনা ও নিয়মিত পাঠদান দিয়েছেন। করোনার মধ্যেও অনলাইনে প্রচুর সময় দিয়েছেন আমাদের শিক্ষকরা।

পাবনা ক্যাডেট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল কবীর বলেন, প্রতি বছরের মতো এবারও আমাদের কলেজ থেকে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। ৫৩ জন শিক্ষার্থীর সবাই গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। এটা খুবই আনন্দের একটি খবর। আমরা সবাই খুবই উৎফুল্ল আমাদের ছেলেরা অভাবনীয় সাফল্য পাওয়ায়।

মুহাম্মদ আব্দুল কবীর বলেন, ৫৩ জন শিক্ষার্থীর মধ্যে ৫২ জন বিজ্ঞান বিভাগ ও একজন মানবিক বিভাগ থেকে এবারের পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। এটা শুধু শিক্ষা প্রতিষ্ঠানের অর্জন বা সাফল্য নয়। ক্যাডেট কলেজের এ সাফল্যের ধারা ভবিষ্যতেও অক্ষুন্ন থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।