সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

গঙ্গাচড়ায় সরিষা ফসলের মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, রংপুর :
রংপুরের গঙ্গাচড়ায় কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় বীজ উৎপাদন ব্লক প্রদর্শনীর বারি সরিষা-১৭ এর মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন অনুষ্ঠিত হয়। গঙ্গাচড়া কৃষি সম্প্রসারন অধিদপ্তরের বাস্তবায়নে দঃ কোলকোন্দ এসএমই কৃষক দলে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ডিডিএই অফিসের এডিডি (শস্য) কৃষিবিদ মো. মাহাবুবার রহমান। উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলামের সভাপতিত্বে ও উপসহকারী কৃষি অফিসার শরিফুল ইসলামের উপস্থাপনায় বক্তব্য রাখেন জেলা বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবিদ মোছা. মারুফা খাতুন, ইউপির সংরক্ষিত সদস্য সাথী বেগম, ইউপি সদস্য রাধাকান্ত বর্মন প্রমূখ। এ সময় উপসহকারী কৃষি অফিসার মো. তহিদুল ইসলাম, মোছা. শারমিন আকতার জাহান, এসএমই কৃষক দলের সদস্যসহ কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বারি সরিষা-১৭ এর প্রদর্শনী মাঠ পরিদর্শন করেন।