পাঠ্যবই ছাপার মান যাচাইয়ে রাতে প্রেসে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন রিমন
প্রাথমিক, মাধ্যমিক ও এবতেদায়ী মাদ্রাসার পাঠ্যপুস্তক ছাপানোর অগ্রগতি সরজমিনে দেখতে আজ রাতে রাজধানীর তেজগাঁওয়ে একটি ছাপাখানা পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন।
আকস্মিক এ পরিদর্শনকালে এনসিটিবির কর্মকর্তারা সহ তিনি ছাপার অগ্রগতি, ছাপার মান, কাগজের মান, কাটিং, বাইন্ডিঙ ও উপজেলা পযায়ে ডেলিভারি দেখেন । প্রধানমন্ত্রীর নির্দেশনায় মন্ত্রণালয় নির্ধারিত সময়ে সারাদেশে ছাত্রছাত্রীদের কাছে বই পৌঁছে দেয়ার জন্য কাজ করছে ।
এর আগে বিকালে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শিক্ষা মন্ত্রনালয় এর সিনিয়র সচিব আবদুল খালেক সহ এনসিটিবি কার্যালয়ে পাঠ্য পুস্তক ছাপানোর অগ্রগতি পর্যালোচনা করেন।
পরে তিনি তেজগাঁওয়ে আরেকটি ছাপাখানায় যান এবং ছাপার কাজের অগ্রগতি দেখেন। তিনি যথাসময়ে ছাত্রছাত্রীদের হাতে বই তুলে দিতে নির্ধারিত সময় ছাপার কাজ শেষ করার নির্দেশনা দেন । বিশেষ করে ছাপার মান যথাযথভাবে বজায় রাখতে বলেন।
এনএনবাংলা/এনজেড
