সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

মোংলা বন্দরে এসেছে মেট্রোরেলের আরও একটি চালান

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

অষ্টম বারের মতো মোংলা বন্দরে মেট্রোরেলের আরও একটি চালান এসে পৌঁছেছে। সোমবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বন্দরের ৮ নম্বর জেটিতে মেট্রোরেলের চালান নিয়ে পানামা পতাকাবাহী এম হরিজন-৯ জাহাজটি নোঙর করে। গত ১ ফেব্রুয়ারি জাপানের কোবে বন্দর থেকে ছেড়ে আসা এই চালানে রয়েছে মেট্রোরেলের আটটি বগি ও চারটি ইঞ্জিন। বন্দর কর্তৃপক্ষের সচিব ও হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন এ তথ্য জানান। তিনি আরও বলেন, এবারের ইঞ্জিন বগির সঙ্গে ৪৪ প্যাকেজের আরও ৪৮৮ মেট্রিক টনের সরঞ্জামও এসেছে। এগুলো সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর থেকেই খালাস প্রক্রিয়া শুরু হয়। মোংলা বন্দরে আসা হরিজন-৯ নামে বিদেশি জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানির ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান বলেন, সোমবার (১৪ ফেব্রুয়ারি) পর্যন্ত আটটি জাহাজে মেট্রোরেলের মোট ৬৮টি বগি মোংলা বন্দরে এসেছে। ২০২২ সালের মধ্যে আরও ৮২ বগি আসবে। এর আগে সাতটি জাহাজে করে ৫৬টি বগি এই বন্দরে পৌঁছায়। সেসব বগি সংযোজন করে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে স্বপ্নের মেট্রোরেল। মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, দেশে আমদানি হওয়া মেট্রোরেলের এসব বগি ও ইঞ্জিন মোংলা বন্দর দিয়ে খালাস হওয়ায় বন্দরের সক্ষমতার প্রমাণ মিলেছে। মেট্রোরেলের প্রকল্প বাস্তবায়নকারী ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি সূত্র জানায়, রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত দেশের প্রথম মেট্রোরেল নির্মিত হচ্ছে ২১ হাজার ৯৮৫ কোটি টাকা ব্যয়ে। এই মেট্রোরেলের দৈর্ঘ্য ২০ দশমিক ১০ কিলোমিটার। এর মধ্যে ১৬টি স্টেশন থাকবে বলে জানা গেছে।