সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

যে কারণে লকডাউনের সিদ্ধান্ত পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক :

করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে সারা দেশে আগামী সোমবার (২৮ জুন) থেকে সাতদিনের ‘কঠোর লকডাউন’ শুরু হওয়ার কথা থাকলেও সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। আগামী বৃহস্পতিবার (০১ জুলাই) থেকে সারা দেশে শুরু হবে ‘সর্বাত্মক লকডাউন’। তবে সোমবার থেকে সীমিত পরিসরে ‘লকডাউন’ চলবে।

শনিবার (২৬ জুন) সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে এ বিষয়ে উচ্চপর্যায়ের এক অনুষ্ঠিত হওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী  এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, বাজেট অধিবেশন ও বাজেট পাসের কারণে ১ জুলাই থেকে লকডাউন কার্যকর হবে। এছাড়াও ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জুন ক্লোজিংও গুরুত্ব দেওয়া হয়েছে।

লকডাউনের সিদ্ধান্ত পরিবর্তন হলেও সোমবার থেকে গণপরিবহন বন্ধ হয়ে যাবে। মার্কেট, হোটেল–রেস্তোরাঁসহ কিছু কিছু ক্ষেত্রে সীমিত পরিসরে লকডাউন শুরু হবে। এ সময়ে কিছু কার্যক্রম চালু থাকবে। আর ১ জুলাই থেকে সাতদিনের সর্বাত্মক লকডাউন শুরু হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বিস্তারিত জানাবেন। বৃহস্পতিবার থেকে লকডাউন দেওয়ার বিষয়ে তিনি নিশ্চিত করে বলেন, এ রকমই সিদ্ধান্ত হয়েছে।