সাম্প্রতিক
‘নাইন ইলেভেন’-যে দিনের পর বদলে গেছে মুসলিমদের সাথে আমেরিকার সম্পর্ক নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে সাধারণ মানুষ আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে বাড়ল লোডশেডিং গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল; ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২ ভারতের সঙ্গে হাসিনার ১০১ চুক্তিতে ‘দেশের স্বার্থ’ খুঁজছে সরকার: চিফ হুইপ এইচ-১বি ভিসায় ৬০ দিনের গ্রেস পিরিয়ড বাতিলের উদ্যোগ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাম উপসর্গে প্রাণ গেল ৩ শিশুর ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম দেশে অক্টোবরে শুরু হচ্ছে স্মার্টফোন উৎপাদন, পাওয়া যাবে ২–৩ হাজার টাকায় আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
Skip to content

আজ পবিত্র শবে বরাতের রাত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শুক্রবার দিবাগত রাতে দেশে পালিত হবে সৌভাগ্য ও ক্ষমার রজনী পবিত্র শবে বরাত।

আরবি শব-ই-বরাত অর্থ ভাগ্য রজনী। আরবি শাবান মাসের ১৫ তম রজনীতে এটি পালিত হয়। মুসলিম ধর্মীয় বিশ্বাস অনুসারে, এ রাতে আল্লাহ তায়ালা তার সকল সৃষ্টির অতীত আমলের হিসাব নিয়ে আগামী বছরের জন্য তাদের ভাগ্য লিপিবদ্ধ করেন।

মুসলিম ধর্ম বিশ্বাসীরা আজকে সারা রাত নামাজ পড়েন, পবিত্র কোরআন তেলাওয়াত করেন, নিজের ও সমগ্র মানবজাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

তারা রাতের খাওয়ার জন্য বিভিন্ন ধরনের বিশেষ এবং ঐতিহ্যবাহী সুস্বাদু খাবার তৈরি করেন। যেমন- হাতে তৈরি রুটি, গরুর মাংস, হালুয়া ইত্যাদি।

পবিত্র শবেবরাতকে সামনে রেখে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীতে বিস্ফোরক দ্রব্য বহন ও পটকা ফাটানোতে নিষেধাজ্ঞা জারি করেছে।

বুধবার ডিএমপির এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। শব-ই-বরাতের পবিত্রতা বজায় রাখতে এবং শান্তিপূর্ণভাবে পালন নিশ্চিত করতে শনিবার সকাল ৬টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও স্টেশনগুলো এই পবিত্র দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করবে এবং সংবাদপত্রগুলো রাতের তাৎপর্য তুলে ধরে নিবন্ধ প্রকাশ করবে।

এদিকে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

তারা করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে পবিত্র শব- ই-বরাত পালন করার জন্য মুসলিম ধর্মাবলম্বীদের প্রতি আহ্বান জানান।

রাষ্ট্রপতি আবদুল হামিদ তার বাণীতে বলেছেন, সর্বশক্তিমান আল্লাহর রহমত ও বরকতের পাশাপাশি আমরা শব-ই-বরাতের পবিত্র রাতে দেশের অগ্রগতি ও কল্যাণ এবং মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্যের জন্য প্রার্থনা করব।

তিনি এ উপলক্ষে বিত্তবানদের এগিয়ে আসার এবং দুস্থ ও দরিদ্রদের সহায়তা করার আহ্বান জানান।

এসময় প্রধানমন্ত্রী শব-ই-বরাতের শিক্ষায় অনুপ্রাণিত হয়ে সকলকে মানবকল্যাণ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী সকল প্রকার অন্যায়, সহিংসতা ও কুসংস্কার দূর করে ব্যক্তিগত, সামাজিক ও জাতীয় পর্যায়ে ইসলামের চেতনা প্রতিষ্ঠা করতে সকলের প্রতি আহ্বান জানান।