সাম্প্রতিক
‘নাইন ইলেভেন’-যে দিনের পর বদলে গেছে মুসলিমদের সাথে আমেরিকার সম্পর্ক নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে সাধারণ মানুষ আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে বাড়ল লোডশেডিং গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল; ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২ ভারতের সঙ্গে হাসিনার ১০১ চুক্তিতে ‘দেশের স্বার্থ’ খুঁজছে সরকার: চিফ হুইপ এইচ-১বি ভিসায় ৬০ দিনের গ্রেস পিরিয়ড বাতিলের উদ্যোগ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাম উপসর্গে প্রাণ গেল ৩ শিশুর ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম দেশে অক্টোবরে শুরু হচ্ছে স্মার্টফোন উৎপাদন, পাওয়া যাবে ২–৩ হাজার টাকায় আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
Skip to content

বিশ্বে করোনায় আক্রান্ত সাড়ে ৪৬ কোটি ছাড়াল

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

বিশ্বব্যাপী চলমান করোনা মহামারিতে আক্রান্তের সংখ্যা প্রায় ৪৬ কোটি ৫০ লাখ ছাড়িয়েছে।

যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৪৬ কোটি ৫৭ লাখ ৬৫৩ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬০ লাখ ৬৪ হাজার ৯২৬ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা সাত কোটি ৯৬ লাখ ৮৪ হাজার ৮৮২ জন এবং মৃত্যুবরণ করেছে ৯ লাখ ৭০ হাজার ৫ জন।

বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৩০ লাখ ৪ হাজার ৫ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ১৬ হাজার ৩১২ জনে।

এদিকে, ব্রাজিলে এই পর্যন্ত দুই কোটি ৯৫ লাখ ২৭ হাজার ৬৪০ জন করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছেন ছয় লাখ ৫৬ হাজার ৪৮৭ জন।