সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

কোভিড যোদ্ধাদের সম্মাননা দিল ল্যাবএইড

দেশের স্বনামধন্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ল্যাবএইড। স্বমহিমায় অনড় হয়ে দীর্ঘ তিন দশকের বেশী সময় ধরে অবিরাম স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে ল্যাবএইড। করোনাকালীন দু:সময়েও তারা তাদের কর্তব্য পালনে এক মুহুর্তের জন্য পিছপা হয় নাই। এই কর্তব্য পালনে যারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন এবার তাদের সম্মাননা দিল ল্যাবএইড, একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়। “জীবন জয়-We are for the patient” এই শিরোনামের আয়োজনে করোনাকালীন সময়ে দায়িত্ব পালনকারী হাসপাতালের সকল চিকিৎসক, নার্স, হেল্প এইড ও সেবা সংশ্লিষ্ট কর্মকর্তাদের “COVID WORRIOR” সম্মাননা তুলে দেয়া হয়। সেবা প্রদানকালে করোনায় জীবন উৎসর্গকারী চিকিৎসক ও কর্মীদের পরিবারের সদস্যদের হাতে তুলে দেয়া হয় সম্মাননা। একজন কর্মীও স্ত্রীকে ল্যাবএইডে চাকুরীর ব্যবস্থাও করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ল্যাবএইড গ্রুপের পরিচালক পারিশা শামীম সহ উর্ধ¦তন কর্মকর্তাবৃন্দ।

—-প্রেস বিজ্ঞপ্তি