সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

নওগাঁয় পর্নোগ্রাফি ভিডিও সরবরাহের অভিযোগে ১০ যুবক গ্রেপ্তার

নওগাঁর সাপাহার থেকে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহের অভিযোগে ১০ যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। মঙ্গলবার রাত ১০টায় উপজেলার বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সাপাহার উপজেলার বাহাপুর গ্রামের নুর আলম (৩৫), মদনসিং গ্রামের সাকিব হাসান (২৯), পিছল মধ্যপাড়া গ্রামের ইমরান (২২), মানিকুড়া গ্রামের কামাল হোসাইন (২৩) ও আরিফুল ইসলাম(২৭), জয়পুর গু চ্ছগ্রামের শাহিন আলম (২৬), খুদ রামবাটি (মহিলিপুর) গ্রামের মতিউর রহমান (২৮), সৈয়দপুর গ্রামের রাশেদ মিলন (২৮), বৈদ্যপুর গ্রামের আব্দুল মাজেদ (২৮) এবং সাড়াইডাঙ্গা গ্রামের কাওসার মাহমুদ শান্ত (২৮।

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জেলার সাপাহার বাজার এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাবের সদস্যরা। এ সময় বাজার এলাকা থেকে ১২টি সিপিইউ, ১৬টি হার্ডডিস্ক, ১২টি মনিটর, চারটি মাউস, নয়টি বিভিন্ন ক্যাবল, আটটি কিবোর্ডসহ পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে আসামিদের বিরুদ্ধে সাপাহার থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ অনুযায়ী মামলা করা হয় বলে জানান তিনি।

—ইউএনবি