সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

শাহ আমানতে সাড়ে ৮ লাখ শলাকা সিগারেট জব্দ, আটক ২

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে আট লাখ ৮০ হাজার শলাকা (পিস) সিগারেট ও ৪০ পিস ড্রাই টোবাকো জব্দ করেছে কাস্টম হাউসের এয়ারপোর্ট ও এয়ারফ্রেইট ইউনিট। এসময় সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা দুই যাত্রীকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন, মোহাম্মদ তৈয়ব ও মো. হারুন রশিদ।

বুধবার চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার সালাউদ্দিন রিজভী বিষয়টি নিশ্চিত করেছেন।

বিমানবন্দর সূত্রে জানা যায়, মঙ্গলবার (২২ মার্চ) রাত পৌনে ৮টায় এয়ার এরাবিয়ার জি-৯৫২২ নামের একটি ফ্লাইট শারজাহ থেকে আসে। এসময় নিয়ম অনুযায়ী যাত্রীদের লাগেজ স্ক্যানিং করার সময় যাত্রী মোহাম্মদ তৈয়ব ও মো. হারুনুর রশীদের ব্যাগ তল্লাশি করা হলে এসব অবৈধ মালামাল পাওয়া যায়। এর মধ্যে মোহাম্মদ তৈয়বের কাছ থেকে ২৪০ মিনি কার্টুন সিগারেট ও ৪০ পিস ড্রাই ট্যোবাকো এবং মোহাম্মদ হারুন রশীদের কাছ থেকে ২০০ মিনি কার্টনে ইজি ব্রান্ডের সিগারেট ও ২৫০ পিস ড্রাই ট্যোবাকো (পারফিউম সল্ট নিকোটিন) পাওয়া যায়। এ সময় তাকে আটক করা হয়।

সালাউদ্দিন রিজভী জানান, শর্তসাপেক্ষে আমদানিযোগ্য উচ্চ শুল্কের এসব পণ্য বেআইনিভাবে বহন করে ১৩ লাখ টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা হয়েছিল। শুল্ক আইন ১৯৬৯ এবং প্রচলিত আইন ও বিধি অনুযায়ী আটক পণ্য রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে।

—ইউএনবি