সাম্প্রতিক
দেশে প্রথমবার লটারিতে সাব-রেজিস্ট্রার বদলি ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত কয়েকশ ডেঙ্গুতে ১০ মৃত্যু, হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি কাশ্মীর থেকে ১৫০ ‘অবৈধ বাংলাদেশিকে’ ফেরত পাঠানোর খবরে সীমান্তে সতর্ক বিজিবি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ঘেরাও করে পদত্যাগে বাধ্য করার অভিযোগ, পিএসকেও মারধর চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞা শুধু মোকাবিলা নয়, বিজেপিকে ধ্বংস করে দেব: রাহুল গান্ধী ৩০ ব্যাংকের বন্ধ কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ চট্টগ্রামে ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কেন? সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী
Skip to content

আগামী সপ্তাহে রেজিস্ট্রেশন করে ভ্যাকসিন নিতে পারবেন প্রবাসীরা

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক :

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ বলেছেন, আগামী সপ্তাহের রোব কিংবা সোমবারের মধ্যে অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করে ফাইজারের টিকা নিতে পারবেন প্রবাসীরা। সৌদি ও কুয়েতফেরত প্রবাসীরা এ ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। কারণ এ দুটি দেশের কর্মীরা এক ডোজ ফাইজারের টিকা নিয়ে সেদেশে গেলে আরেক ডোজ সেখান থেকে নিতে পারবেন। অন্যথায় কোয়ারেন্টাইনে থাকার জন্য ৭০/৮০ হাজার টাকা গুনতে হবে। তবে ফাইজারের টিকা পাওয়ার জন্য সকল প্রবাসীকে অবশ্যই জনশক্তি উন্নয়ন ব্যুরোতে নাম তালিকাভুক্ত করতে হবে। তিনি বলেন, প্রবাসীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেয়ার জন্য প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছেন। এ ক্ষেত্রে তিনি প্রবাসীদের ধৈর্য ধরতে আহ্বান জানান। গতকাল বৃহস্পতিবার রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ফাইজারের টিকাদান কার্যক্রম পরিদর্শনে গিয়ে বিক্ষোভরত প্রবাসীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। আজ ১ জুলাই থেকে রাজধানীর ৭টি হাসপাতালে ফাইজারের বায়োএনটেকের টিকাদান কার্যক্রম শুরু হয়। প্রবাসীকর্মীরা সকাল থেকে কুর্মিটোলাসহ ৭ হাসপাতালে ভিড় করেন। এ ক্ষেত্রে অধিকাংশেরই রেজিস্ট্রেশন না থাকায় টিকা দিতে না পেরে হাসপাতাল পরিদর্শনে আসা প্রবাসীকল্যাণ মন্ত্রীকে দেখে বিক্ষোভ শুরু করেন। এ সময় মন্ত্রী বলেন, আইসিটি মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের জন্য অ্যাপ তৈরি হচ্ছে। জনশক্তি উন্নয়ন ব্যুরোতে নাম তালিকাভুক্ত করে আগামী সপ্তাহে অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করে টিকা নিতে পারবেন বলে আশ্বস্ত করেন।