সাম্প্রতিক
দেশে প্রথমবার লটারিতে সাব-রেজিস্ট্রার বদলি ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত কয়েকশ ডেঙ্গুতে ১০ মৃত্যু, হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি কাশ্মীর থেকে ১৫০ ‘অবৈধ বাংলাদেশিকে’ ফেরত পাঠানোর খবরে সীমান্তে সতর্ক বিজিবি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ঘেরাও করে পদত্যাগে বাধ্য করার অভিযোগ, পিএসকেও মারধর চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞা শুধু মোকাবিলা নয়, বিজেপিকে ধ্বংস করে দেব: রাহুল গান্ধী ৩০ ব্যাংকের বন্ধ কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ চট্টগ্রামে ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কেন? সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী
Skip to content

রোববার থেকে বৃষ্টি কমবে

ছবি: মঈন আহমেদ

নিজস্ব প্রতিবেদক :

কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বৃষ্টি হচ্ছে। এ বৃষ্টি আগামী রোববার (৪ জুলাই) থেকে কমার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আষাঢ়ের মাঝামাঝি থেকে দেশজুড়েই ভারি থেকে অতিভারি বৃষ্টি হচ্ছে। ফলে একদিনের ব্যবধানে তাপমাত্রা প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস কমেছে।

শুক্রবার (২ জুলাই) সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। সকাল গড়িয়ে বেলা ১২টা পার হলেও বৃষ্টি থামার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে প্রকৃতির এমন বৈরি আচরণে মানুষ বাধ্য হয়ে নিজ থেকেই ঘরবন্দী সময় কাটাচ্ছেন।

আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে, জলীয়বাষ্প নিয়ে আসা দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে।