সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

বুধবার থেকে বিশেষ লঞ্চের টিকিট বিক্রি শুরু

ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বুধবার (২০ এপ্রিল) থেকে সারাদেশের বিভিন্ন নৌপথে নিয়মিত লঞ্চের পাশাপাশি বিশেষ লঞ্চ চলাচল করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে ওই দিন থেকে অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রবিবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

এ ব্যাপারে বিআইডব্লিউটিএ এক জনসংযোগ কর্মকর্তা মোবারক হোসেন মজুমদার ইউএনবিকে জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২০ এপ্রিল (বুধবার) থেকে যাত্রী পারাপারের জন্য সারাদেশের বিভিন্ন নৌপথে নিয়মিত লঞ্চের পাশাপাশি বিশেষ লঞ্চ চলাচল শুরু করবে। সে জন্য অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি জানান, আগামী ২০ এপ্রিল থেকে লঞ্চের কেবিনের অগ্রিম টিকিট দেয়া শুরু হবে। যাত্রীবাহী লঞ্চ চলাচল করা সব নৌপথে ২০ এপ্রিল থেকে বিশেষ লঞ্চ চলাচল করবে। চাহিদা অনুযায়ী ঈদের পাঁচ দিন পর পর্যন্ত এ বিশেষ লঞ্চ চলবে।

—ইউএনবি