সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

মন্ত্রিসভার ৮৯ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়িত

ছবি: পি আই ডি

২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২২ সালের মার্চ পর্যন্ত মন্ত্রিসভার নেয়া সিদ্ধান্তের ৮৯ শতাংশ বাস্তবায়িত হয়েছে এবং বাকি ১১ শতাংশ বাস্তবায়নাধীন।
সোমবার মন্ত্রিসভার বৈঠকে দেয়া এক প্রতিবেদন অনুযায়ী, এই সময়ে মন্ত্রিসভা মোট ৭৪৮টি সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ৬৬৬টি ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে এবং বাকি ৮২টি বাস্তবায়নাধীন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ে হওয়া এ সভায় সভাপতিত্ব করেন।
সভার পর বাংলাদেশ সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ২০১৯ সালের জানুয়ারি থেকে মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৮৯ দশমিক ০৪ শতাংশ।
২০১৯ সালে মন্ত্রিসভার গৃহীত ২৫৮টি সিদ্ধান্তের মধ্যে ২৫২টি (৯৭ দশমিক ৬৭ শতাংশ) বাস্তবায়িত হয়েছে এবং ২০২০ সালে নেয়া ২৫১টি সিদ্ধান্তের মধ্যে ২৩৭টি (৯৪ দশমিক ৪২ শতাংশ) নির্বাহ হয়েছে।
এছাড়া ২০২১ সালে নেয়া ১৮০টির মধ্যে ১৪১টি (৭৮ দশমিক ৩৩ শতাংশ) এবং ২০২২ সালের মার্চ পর্যন্ত নেয়া ৫৯টি সিদ্ধান্তের মধ্যে ৩৬টি (৬১ দশমিক ০২) কার্যকর হয়েছে।

—ইউএনবি