সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

আজ পবিত্র শবে কদর

ফাইল ছবি

আজ বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দিবাগত রাত পবিত্র শবে কদর বা লাইলাতুল কদর। সন্ধ্যার পর থেকেই দেশের ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র এই রজনী উপলক্ষে বিশেষ ইবাদতের মাধ্যমে রাতটি অতিবাহিত করবে।

দেশের পাশাপাশি মুসলিম উম্মাহর শান্তি ও অগ্রগতি কামনায় রাতটি কাটাবেন ধর্মপ্রাণ মুসলমানরা।

পবিত্র কোরআনে এ রাতকে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রাত ঘোষণা করেছেন মহান আল্লাহ। লাইলাতুল কদরের রাতটি মুসলমান সম্প্রদায়ের কাছে অনেক ফজিলতপূর্ণ ও বরকতময়।

মাহে রমজানের এ রাতেই মানবজাতির জন্য সার্বিক দিকনির্দেশনা, কল্যাণ ও তাদের পূর্ণাঙ্গ জীবনবিধান হিসেবে আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদ নাজিল করেন।

সারাদেশে মুসলমানরা নফল নামাজ, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির ও দরুদ পাঠের মাধ্যমে রাতটি অতিবাহিত করেন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শবে কদর উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন।

এই তাৎপর্যপূর্ণ রাতকে কেন্দ্র করে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতার, বেসরকারি টিভি চ্যানেল এবং রেডিও স্টেশনগুলো বিশেষ অনুষ্ঠান প্রচার এবং সংবাদপত্রগুলো বিশেষ নিবন্ধন প্রকাশ করবে।

—ইউএনবি