সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

ফরিদপুরের সালথায় ২ গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত ১৫

ফরিদপুরের সালথায় বুধবার রাতে দুই গ্রামবাসীর সংঘর্ষে ৬৫ বছর বয়সী এক ব্যক্তি নিহত ও ১৫ জন আহত হয়েছেন।

নিহত নান্নু ফকির যদুনন্দী গ্রামের বাসিন্দা।

ফরিদপুর পুলিশের সহকারী সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মো. সুমিনুর রহমান জানান, উপজেলার যদুনন্দী এলাকার কাইয়ুম মোল্যা ও পাশের বোয়ালমারী উপজেলার রুপাপাত এলাকার সোনা মিয়ার সমর্থকদের মধ্যে একটি তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া হয় এবং বিক্ষিপ্ত সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় ইটের আঘাতে নান্নু ফকিরের মৃত্যু হয়েছে।

তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

—ইউএনবি