সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

মামলা-জরিমানার পরও ঘরে থাকছে না মানুষ

মো: সাকিক হারুন ভূঁইয়া :

কঠোর লকডাউনের ষষ্ঠ দিনে রাজশাহী নগরীতে বেড়েছে মানুষের চলাচল। রাস্তায় বেড়েছে রিকশা, মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির সংখ্যা। নানা অযুহাতে বাইরে আসা এসব মানুষকে ঘরে ফেরাতে হিমশিম খাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা। ভ্রাম্যমাণ আদালতে নিয়মিত মামলা ও জরিমানা আদায় করার পরও মানুষ ঘরে থাকছেন না। তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে- লকডাউন বাস্তবায়ন করতে কঠোর অবস্থানে রয়েছেন তারা।

এদিকে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১৬৩ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত এটি একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৫ হাজার ৩৯২ জন।

এছাড়া, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩১ দশমিক ৪৬ শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৪ দশমিক শূন্য ২২ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৭ লাখ ৯৪ হাজার ১৯৩টি।