সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

হাবের হজ প্যাকেজ ঘোষণা

ফাইল ছবি

বেসরকারি ব্যবস্থাপনায় যারা হজ পালন করবেন, তাদের জন্য হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম এই প্যাকেজ ঘোষণা করেন।

তিনি জানান, বেসকারিভাবে হজে যেতে খরচ পড়বে চার লাখ ৬৩ হাজার ৭৪৪ টাকার। তবে যে প্যাকেজ ঘোষণা করা হয়েছে তাতে হজের আবশ্যিক পশু কোরবানির খরচ ধরা হয়নি। এতে করে খরচের পরিমাণ বেড়ে যাবে।

তিনি জানান, এজেন্সিগুলো আবারও স্পেশাল প্যাকেজ ঘোষণা করতে পারবে, তবে তা হাব ঘোষিত প্যাকেজ মূল্যের কম হওয়া যাবে না।

সরকারি ঘোষণার একদিন পর বেসরকারিভাবেও হজ প্যাকেজের ঘোষণা এলো।

—ইউএনবি