সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

স্ত্রীকে বিক্রি করতে ব্যর্থ হয়ে খুন: যুবক গ্রেপ্তার

ভারতের গুজরাটে স্ত্রীকে বিক্রি করতে ব্যর্থ হয়ে খুন করে দেশে ফিরে পুলিশের কাছে ধরা পড়েছেন এক যুবক। বুধবার মধ্যরাতে যশোর সদরের বসুন্দিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার কামরুল ইসলাম (৩০) সদর উপজেলার বানিয়ারগাতীর ইউনুস আলীর ছেলে।

যশোর জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপন কুমার সরকার জানান, কামরুল ইসলাম গত ১৫ এপ্রিল নিজ স্ত্রী সালমা খাতুনকে (২৪) চাকরি দেয়ার কথা বলে ভারতে নিয়ে গুজরাট রাজ্যের আনান্দ্ব জেলার ভালেজ থানা এলাকায় আটকে রাখে। সেখানে তাকে বিক্রির চেষ্টায় ব্যর্থ হয়ে শ্বাসরোধে হত্যা করে দেশে পালিয়ে আসে।

তিনি আরও জানান, সালমা খাতুনের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া এবং কামরুলের আচরণ সন্দেহজনক মনে হলে সালমার বাবা সহিদুল ইসলাম ১১ মে যশোর কোতোয়ালি মডেল থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করেন। সেই ভিত্তিতে থানা ও ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে কামরুলকে গ্রেপ্তার করে।

পুলিশ জানিয়েছে,জিজ্ঞাসাবাদে কামরুল স্ত্রী সালমা খাতুনকে বিক্রির চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা করে পালিয়ে আসার বিষয়টি স্বীকার করেছে।

ওসি রুপন কুমার সরকার আরও জানান, আসামির তিনটি পাসপোর্ট, সালমা খাতুনের পাসপোর্ট ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

—ইউএনবি